খবর লাইভ : হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এবার সেই মামলা গড়াল সুপ্রিম কোর্টে। বুধবারই দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে যাতে তদন্ত কমিটি গঠন করা হয়, সেই আর্জিই জানানো হয়েছে মামলায়। ‘ভোলেবাবা’-র সৎসঙ্গে গিয়ে দুর্ঘটনায় ইতিমধ্যে ১২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে হাসাপাতালের মর্গে লাশের সারি দেখে মৃত্যু হয়েছে এক কর্তব্যরত পুলিশ কর্মীর।
বুধবার আইনজীবী বিশাল তিওয়ারি শীর্ষ আদালতে এই মামলা করেছেন। তাঁর আবেদন, এই মামলায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করতে হবে। যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করারও আর্জি জানিয়েছেন আইনজীবী। এছাড়া আবেদনে আরও বলা হয়েছে, উত্তরপ্রদেশ সহ সব রাজ্য থেকে পদপিষ্ট হওয়ার ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে, কতগুলি এমন ঘটনা ঘটেছে, তা নিয়ে স্টেটাস রিপোর্ট দিতে হবে। পাশাপাশি এই ধরনের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনও গাইডলাইন আছে কি না, সেটাও জানাতে হবে।
যদিও আশ্চর্যজনকভাবে এফআইআরে নাম নেই স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার। তারপর থেকেই বিস্তর প্রশ্ন উঠছে। এছাড়াও এফআইআরে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ, আয়োজকরা ৮০ হাজার লোকের জমায়েতের অনুমতি চেয়েছিল, কিন্তু এদিন জড়ো হন আড়াই লক্ষেরও বেশি মানুষ। আরও অভিযোগ, দুর্ঘটনার সময় আয়োজকরা সাহায্যের জন্য এগিয়ে আসেননি, উল্টে প্রমাণ লোপাটের চেষ্টা করেন। তবে মামলার তদন্ত যে দিকে এগোচ্ছে তাতে যোগী সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…