খবর লাইভ : উত্তরপ্রদেশে হাথরসে মর্মান্তিক দুর্ঘটনা। শিবের সৎসঙ্গের অনুষ্ঠানে আচমকাই হুড়োহুড়ি। সরকারিভাবে জানা গিয়েছে, ঘটনায় পদপিষ্ট হয়ে হত ২৭। মৃতদের মধ্যে ২৫ জনই মহিলা। মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথ ঘটনার জেরে ক্ষুব্ধ। প্রশাসনকে উদ্যোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ।
বেসরকারিভাবে জানা যাচ্ছে, প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে হাথরাস ও ইটাহর বাসিন্দা রয়েছে। মৃতদের আলিগড় ও ইটাতে নিয়ে যাওয়া হয়। ডিএম আশিস কুমার ও এসপি নিপুণ আগরওয়াল ঘটনাস্থলে রওনা হয়েছেন। জানা গিয়েছে, শিবের সৎসঙ্গের অনুষ্ঠানে আচমকাই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ঘটনার জেরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বেগ প্রকাশ করেছেন। আহদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, প্রশাসনকে উদ্যোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন যোগী।
এসএসপি রাজেশ কুমার সিং বলেছেন, ‘হাথরস জেলার একটি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল যখন পদদলিত হয়৷ এখনও পর্যন্ত ২৩ জন মহিলা, তিন শিশু সহ ইটা হাসপাতালে ২৭ জনের মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে ৷ এবং এক আহতকেও। আরও বহু ব্যক্তির আহত খবর পাওয়া যাচ্ছে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…