খবর লাইভ : উত্তর ২৪ পরগনার আড়িয়াদহে দুষ্কৃতীদের তান্ডব। রাস্তায় ফেলে পেটানো হলো কলেজ পড়ুয়া সায়নদীপ পাঁজা ও তাঁর মাকে। কী কারণে গন্ডগোল তা স্পষ্ট নয়। বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের হতেই কড়া পদক্ষেপ পুলিশের। এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
রবিবার এলাকার দুষ্কৃতী জয়ন্ত সিং হঠাৎই দলবল নিয়ে সায়নদীপের বাড়ির সামনে তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে গিয়ে রেহাই পাননি মাও। মঙ্গলবার একটি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, রাস্তার উপরে মা এবং ছেলের উপর বেধড়ক মারধর করছেন কয়েকজন। যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। প্রাথমিকভাবে জানা যায় এলাকার কিছু লোকের সঙ্গে সায়নদীপের ঝামেলা হয়েছিল যা প্রথমে মিটে গেলেও পরবর্তীতে অভিযুক্তরা তাঁর উপর চড়াও হয়। তদন্তে বেলঘড়িয়া থানা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…