খবর লাইভ : চোপড়াকাণ্ডে এ বার দুঃখপ্রকাশ করলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। রবিবার চোপড়ায় ঘটনায় গ্রেফতার করা হয় জেসিবিকে । বিরোধীরা সরব ছিল যে, হামিদুলের ঘনিষ্ঠ জেসিবি। রবিবারই হামিদুল জানিয়েছিলেন,নিগৃহীতা অভিযোগ করলে জেসিবিকে গ্রেফতারও করা হবে। সোমবার সেই হামিদুল চোপড়ার ঘটনায় দুঃখপ্রকাশও করলেন। তিনি বলেন, যা হয়েছে তা একদমই ঠিক হয়নি। আমি মেনে নিচ্ছি। ওই জায়গায় জাতপাত সংক্রান্ত সমস্যা হলে সালিশি সভা হয়। একে আমি বা আমার দল কোনওভাবেই সমর্থন করি না। আমার নামে অপপ্রচার হচ্ছে। বিরোধীরা আমার নামে অপপ্রচার করছে। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।
চোপড়ার ঘটনা নিয়ে বসে নেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির জাতীয় সভপতি জেপি নড্ডা এবং সাংসদ কঙ্গনা রানাউত এই ঘটনার সমালোচনা করেছেন। বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। রবিবার দুপুরেই তৃণমূলের চোপড়ার নেতা তাজম্মুল ওরফে ‘জেসিবি’র একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেই ভিডিয়োয় দেখা যায় এক তরুণীকে রাস্তার মধ্যে ফেলে এক ছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মারছেন জেসিবি। মার খেতে খেতে গুটিয়ে যাওয়া মেয়েটিকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলা হচ্ছে। তার পরে ফের শুরু হচ্ছে মার। একই সঙ্গে এক তরুণকেও একই ভাবে মারতে দেখা যায়।যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ।
ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সরব হন রাজ্যের বিরোধী দলের নেতারা। পরে ইসলামপুরের পুলিশ সুপারও জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। তাঁকে গ্রেফতার করার জন্য অভিযানও শুরু হয়েছে এলাকায়। এর কয়েক ঘণ্টার মধ্যেই রবিবার সন্ধ্যায় জেসিবিকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডলে ওই ভিডিয়ো প্রকাশ করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সেলিম ভিডিয়োটি পোস্ট করে লিখেছিলেন, সালিশি সভাও নয়। অপরাধের বিচার এবং শাস্তি দিচ্ছে তৃণমূলের পোষা গুন্ডা। যার ডাকনাম জেসিবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এ ভাবেই বিচার ব্যবস্থাকে দুরমুশ করা হচ্ছে চোপড়ায়। পরে একই ভিডিয়ো পোস্ট করে মালব্য লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে থাকা বাংলার কুৎসিত মুখ।… প্রত্যেক গ্রামেই সন্দেশখালি রয়েছে।
বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা এক্স হ্যান্ডলে লিখেছেন, পশ্চিমবঙ্গরে একটি ভয়ঙ্কর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যা বর্বরতার কথা মনে করিয়ে দেয়। আরও খারাপ লাগছে যে তৃণমূলের বিধায়ক এবং ক্যাডারেরা বিষয়টিকে মান্যতা দিচ্ছেন। সন্দেশখালি হোক, উত্তর দিনাজপুর হোক বা অন্য কোনও জায়গা, দিদির পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ নয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…