এবার গাড়ি চোর সন্দেহে তারকেশ্বরে গণপিটুনিতে মৃত্যু যুবকের!

খবর লাইভ : ফের রাজ্যে গণপিটুনিতে মৃত্যু! এবার চোর সন্দেহে বেধড়ক মারের জেরে হুগলির তারকেশ্বরে মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিশ্বজিৎ মান্না (২৩)। তিনি পেশায় গাড়িচালক। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকার ঘটনা। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ।

পরিবারের দাবি, এলাকায় একটি গাড়ি চুরি যাওয়ার পর রবিবার রাতে বিশ্বজিতকে এলাকার বাসিন্দা বিকাশ সামন্ত ও তাঁর ছেলে দেবকান্ত সামন্ত সদলবলে বেধড়ক মারধর করে। বিশ্বজিতের মায়ের অভিযোগ, “বারবার ওদের পা ধরে আকুতি মিনতি করেছি। বারবার বলেছি আমার ছেলে চুরি করতে পারে না। আমার কোনও কথাই শোনা হয়নি। ছেলেটাকে মারতে মারতে মেরে ফেলল।”

স্থানীয় সূত্রে খবর এদিন স্থানীয়দের বেধড়ক মারে জ্ঞান হারিয়ে ফেলেন বিশ্বজিৎ। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রাত দুটো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। হাসপাতালের চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকারই বাসিন্দা বিকাশ সামন্ত, তাঁর ছেলে দেবকান্ত সামন্ত ও আরও কয়েকজনের বিরুদ্ধে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের ইতিমধ্যে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত বিকাশ ও তাঁর ছেলে দেবকান্তকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে শনিবারই হুগলির পাণ্ডুয়ায় সামান্য বচসার জেরে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় এক যুবককে। পান্ডুয়ার দ্বারবাসিনীর সেই ঘটনায় ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

3 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

3 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago