খবর লাইভ : ফিফা র্যাঙ্কিংয়ে ইতালির থেকে ৯ ধাপ পিছনে আছে তারা। কিন্তু এই ম্যাচ দেখে মনে হবে তাদের থেকে অনেক ধাপ এগিয়ে। ইউরো কাপের প্রি-কোয়ার্টারের প্রথম ম্যাচে দুরন্ত ফুটবল উপহার দিল সুইৎজারল্যান্ড। দু’বারের ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল লাল জার্সিধারীরা। বিদায় হল ডোনারুম্মাদের।
একটি ফুটবল ম্যাচকে কয়েকভাগে ভাগ করা হলে তার সবকটিতেই এই ম্যাচে এগিয়ে ছিল সুইৎজারল্যান্ড। বল পজিশন থেকে শুরু করে পাসিং, গোলমুখী শট সবেতে ইতালিকে টেক্কা দিয়েছে তারা। ম্যাচের বেশিরভাগ সময়ে মনেই হয়নি ইতালি অ্যাডভান্টেজে রয়েছে। বরং সুইৎজারল্যান্ডের ম্যাচ জেতার তাগিদ অনেক বেশি বলেই মনে হচ্ছিল প্রথম থেকে।
আরও পড়ুনঃ টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা
৩৭ মিনিটে দুরন্ত গোল করেন রেমো রেউলার। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে শেষ করেন তারা।
দ্বিতীয়ার্ধের শুরুটা স্বপ্নের মতো করেছিল সুইৎজারল্যান্ড। সেন্টার থেকে ইতালি সবে খেলা শুরু করেছে। কয়েক সেকেন্ডের মধ্যে বল নিজেদের দখলে নেয় তারা। তারপর গোলের দিকে উঠে কয়েকটি পাস খেলেই দুরন্ত শট। তাতেই গোল করেন রুবেন ভারগাস। ম্যাচের বয়স তখন ৪৬ মিনিট। এরপর একাধিকবার আক্রমণে ওঠে ইতালি। কিন্তু কাজের কাজ করতে পারেনি। মাঝে একবার তাদের একটি বল বারেও লাগে। সেখানে ২-১ হয়ে গেলেও হয়তো ম্যাচ রঙ কিছুটা বদলাতে পারত। কিন্তু তা হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…