খবর লাইভ : এটাই ছিল তাঁর কাছে নিজেকে প্রমাণ করার মঞ্চ। গত ৬ মাসের নানা যন্ত্রনা, নানা সমালোচনা সহ্য করেছেন তিনি। তার জবাব দেওয়ার জন্য সঠিক মঞ্চ খুঁজছিলেন তিনি, আর এটাই নাকি তাঁর কাছে সঠিক মঞ্চ। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন , তিনি হলেন হার্দিক পান্ডিয়া। গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। আর চ্যাম্পিয়ন হয়ে এমনটাই বললেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার।
ম্যাচ শেষে হার্দিক বলেন, “ খুব আবেগপ্রবণ। অনেক পরিশ্রম করেছি। কিন্তু সাফল্য আসছিল না। আমার কাছে এটা আরও বিশেষ মুহূর্ত। কারণ, গত ৬ মাসে আমার সঙ্গে অনেক কিছু হয়েছে। চুপ করে ছিলাম। একটাও কথা বলিনি। জানতাম, যদি পরিশ্রম করে যাই তাহলে একদিন জবাব দেওয়ার সুযোগ পাব। জানতাম, একদিন এই দিনটা আসবে।“
আরও পড়ুনঃ বৃষ্টি-বজ্রপাতে খেলা বন্ধ,ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে জার্মানি
টানটান ম্যাচে শেষ বলে জয় আসে ভারতের। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ওভার বল করে ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। নিজের পারফরম্যান্স নিয়ে পান্ডিয়া বলেন, “ আমাদের বিশ্বাস ছিল। পরিকল্পনা করেছিলাম। সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি। শেষ পাঁচ ওভারের জন্য বুমরা ও বাকি বোলারদের ধন্যবাদ। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি। প্রতিটা বলে ১০০ শতাংশ দিয়েছি। সব সময় চাপ সামলাতে ভালবাসি। এই ম্যাচেও চাপের মধ্যে থেকে জিতেছি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…