জাতীয় দলের কোচ হিসেবে দ্রাবিড়ের শেষ ম্যাচে বিশ্বকাপ ট্রফি কি জিতবে ভারত ?

খবর লাইভ :  কখনওই বিশ্বকাপ জেতা হয়নি দ্রাবিড়ের। কোচ হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছেন। তবে জাতীয় দলের হয়ে একাধিক ফাইনালে গেলেও আইসিসির কোনও বিশ্বকাপ ট্রফি তাঁর অধীনে জেতেনি ভারত। গত বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেললেও ভারতকে সন্তুষ্ট থাকতে হয় রানার্স আপ হয়েই। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জেতার এক ধাপ দূরে তাঁরা।

কারও জন্য ভারত বিশ্বকাপ জিতুক, এই ধারণা তাঁর ব্যক্তিত্বের সঙ্গে যায় না বলে জানিয়েছেন রাহুল দ্রাবিড়। ফলে এ নিয়ে কোনও আলোচনাও করতে চান না তিনি।

আজ বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত, ২০১৪ সালের পর যারা প্রথমবার এ টুর্নামেন্টের ফাইনালে গিয়েছে।

কার্যত ভারত জাতীয় দলের কোচ হিসেবে দ্রাবিড়ের এটিই শেষ ম্যাচ হতে যাচ্ছে। আগেই জানা গিয়েছে, বিশ্বকাপের পর আর চুক্তি নবীকরণ করবেন না তিনি। নতুন কোচ হিসেবে দায়িত্ব নেবেন গৌতম গম্ভীর। তাই বলা যেতেই পারে আজকের ম্যাচে দ্রাবিড়ের প্রস্থান গম্ভীরের প্রবেশ।

‘দ্রাবিড়ের জন্য বিশ্বকাপ জেতো’ (ডু ইট ফর দ্রাবিড়)—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ক্যাম্পেইনও চলছে। আইসিসির অফিশিয়াল ব্রডকাস্টার ব্যবহার করছে ওই হ্যাশট্যাগ। কিন্তু দ্রাবিড় সে ধারণার সঙ্গে একেবারেই একমত নন।

দ্রাবিড় এরপর যোগ করেন, ‘আমি শুধু ভালো ক্রিকেট খেলতে চাই। কারও জন্য কিছু জেতার ব্যাপারটি আমার ব্যক্তিত্ব এবং আমি যা বিশ্বাস করি, তার একেবারে বিপরীত। ফলে আমি এটি নিয়ে কথা বলতে বা আলোচনা করতে চাই না।’

ফাইনালের আগপর্যন্ত এবারের বিশ্বকাপে অপরাজিত আছে ভারত। সর্বশেষ সেমিফাইনালে তারা গুঁড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে। ২০০৭ সালে প্রথম আসরের পর থেকে কোনও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি দলটি। ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে আইসিসির বৈশ্বিক কোনও ট্রফিও অধরা তাদের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago