খবর লাইভ : নেট -নিট বিতর্কের মাঝেই এবার নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ। গত ১৮ জুন নেট ইউজিসি পরীক্ষা নেওয়া হয়। ঠিক তার একদিন পরেই অর্থাৎ ১৯ জুন পরীক্ষার স্বচ্ছতা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন ওঠায় নেট বাতিল করা হয়। শিক্ষা মন্ত্রক এই ঘটনার তদন্তভার দেয় সিবিআইকে। ২২ জুন স্থগিত করে দেওয়া হয় সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা। এরপর দেশ জুড়ে বিক্ষোভ বিতর্ক রাজনৈতিক অস্থিরতার মাঝেই এবার নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করা হলো। সেই সঙ্গে ওএমআর সিটের পরিবর্তে পুরনো পদ্ধতিতে ফিরল ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
এর আগে ওএমআর শিটে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছিল। তবে এনটিএ জানিয়েছে, এ বার পরীক্ষা হবে কম্পিউটারে অর্থাৎ কম্পিউটার বেসড্ টেস্ট (Computer Based Test)। CSIR ইউজিসি নেটও হবে ২৫ থেকে ২৭ জুলাই। পরীক্ষার ধরণেও বিশেষ পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে চার বছরের স্পেশাল কোর্স করার প্রবেশিকা ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। স্নাতকোত্তর আয়ুষ প্রবেশিকা পূর্ব নির্ধারিত তারিখ অর্থাৎ ৬ জুলাইয়েই অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্যের জন্য পরীক্ষার্থীদের www.nta.ac.in –এ নজর রাখতে বলা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…