খবর লাইভ : রাজধানীতে বড় দুর্যোগ, অতিরিক্ত বর্ষণে ভেঙে পড়লো দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদ। শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু সংবাদ মিলেছে। বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। ওই টার্মিনাল থেকে সমস্ত উড়ান আপাতত স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ সকালে বিমানবন্দরে দুর্ঘটনার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেন বিশ্ববাংলা সংবাদ। এই ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ছাদের একাংশ ভেঙে পড়ায় এক নম্বর টার্মিনালে দাঁড়িয়ে থাকে বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত নিরাপত্তা জড়িত কারণে চেক ইন কাউন্টার বন্ধ থাকছে। বৃহস্পতিবার থেকেই প্রবল বৃষ্টির জেরে ব্যাহত রাজধানীর জনজীবন। বহু রাস্তা জলমগ্ন, ডুবেছে গাড়ি। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…