দক্ষিণবঙ্গে চলবে নিম্নচাপের দুর্যোগ,ভারী বৃষ্টির পূর্বাভাস

খবর লাইভ : অবশেষে স্বস্তি, অঝোর ধারায় বৃষ্টি ভিজবে দক্ষিণবঙ্গ। শুক্রবারের পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে শুক্রবার শক্তিশালী হয়েছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু। এর জেরে দক্ষিণবঙ্গের সব জেলায় আজ সারাদিন দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

নদিয়া, মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উইকেন্ডে। বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলিতেও। পশ্চিম-মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তিশালী হওয়ার কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রপাতের আশঙ্কার পাশাপাশি প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago