জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যবসায়ীর সাথে কাজ করে বিতর্কে মাধুরী দীক্ষিত !

খবর লাইভ : পাকিস্তানি ব্যবসায়ীর সঙ্গে কাজ করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। রিয়্যাল এস্টেট সংস্থার মালিক রেহান সিদ্দিকির সঙ্গে একটি কাজের জন্য জোট বেঁধেছেন অভিনেত্রী।

বর্তমানে হিউস্টনে থাকলেও রেহান পাকিস্তানের নাগরিক। জঙ্গিগোষ্ঠী আইএসআই-এর সঙ্গে যোগ থাকার অভিযোগে ভারতে নিষিদ্ধ রেহান। চলতি বছর অগস্টে টেক্সাসের হিউস্টন শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। সেই অনুষ্ঠানেই যোগ দিতে চলেছেন মাধুরী দীক্ষিত।

রাজনৈতিক ভাষ্যকার সুনন্দা বশিষ্ঠ এই অনুষ্ঠানের একটি পোস্টার নিজের সমাজমাধ্যমে শেয়ার করেছেন। ভারতে নিষিদ্ধ প্রোমোটারের সঙ্গে জোট বাঁধায় তিনি মাধুরীর সমালোচনা করেছেন। এমনকি, এই অনুষ্ঠানে যাতে মাধুরী উপস্থিত না থাকেন সেই দাবিও করেছেন।

সমাজমাধ্যমের পোস্টে সুনন্দা লিখেছেন, “যে পাকিস্তানি প্রোমোটারকে ভারত সরকার দেশে নিষিদ্ধ করেছে, তার সঙ্গে মাধুরীকে জোট বাঁধতে দেখে সত্যিই অবাক হয়েছি। পরিষ্কার করে ঘোষণা করা হয়েছিল রেহান সিদ্দিকি ভারতে নিষিদ্ধ এবং বলিউডের তারকারা যাতে তাঁর সঙ্গে কাজ না করেন ভারত সরকারের পক্ষ থেকে তা-ও বলা হয়েছিল।”

তিনি আরও যোগ করেন, “বহু প্রোমোটার আছেন যাঁদের সঙ্গে বলিউড তারকারা কাজ করতে পারেন। কিন্তু আইএসআই-এর সঙ্গে যোগ রয়েছে এমন একজন পাকিস্তানি প্রোমোটারের সঙ্গে কাজ করার কী অর্থ?” লম্বা পোস্টের পর তিনি আর্জি জানিয়েছেন যে, মাধুরী যাতে এই অনুষ্ঠানে উপস্থিত না থাকেন।

সুনন্দার এই পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে। নেটাগরিকের একাংশও মাধুরীর সমালোচনায় সরব হন। যদিও অভিনেত্রী এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago