খবর লাইভ : তিন থেকে চার দিন ধরে তল্লাশি অভিযান চলছিল রাজ্যের শিক্ষা দফতরের কার্যালয় বিকাশ ভবনে। অবশেষে শুক্রবার দুপুরে সল্টলেকের বিকাশ ভবনের গুদাম থেকে বস্তাভর্তি ‘গুরুত্বপূর্ণ’ নথিপত্র উদ্ধার করল সিবিআই। সূত্রের খবর, ওই সমস্ত নথিপত্রে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে সম্পর্কিত বহু ‘জরুরি তথ্য’ রয়েছে।
শিক্ষা দফতরের বিভিন্ন কাগজপত্র রাখার জন্য ব্যবহৃত ওই গুদামটি ২০২২ সালের ২৩ ডিসেম্বর সিল করে দিয়েছিল সিবিআই। প্রায় দেড় বছর পরে বুধবার থেকে সেই গুদামে আবার আসেন সিবিআই তদন্তকারীরা। বুধ এবং বৃহস্পতি— দু’দিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে তল্লাশি চালান তাঁরা। শুক্রবার বেলায় আবার শুরু হয় তল্লাশি। দুপুরেই সেখান থেকে বস্তাভর্তি নথিপত্র নিয়ে বাইরে আসতে দেখা যায় সিবিআইয়ের গোয়েন্দাদের।
প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বরেও নিয়োগ মামলার তদন্তে বিকাশ ভবনে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। সে বার তদন্তকারীরা বিকাশ ভবনের ছ’তলায় গিয়েছিলেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘরের উল্টো দিকের ঘরে গিয়ে কম্পিউটার এবং বিভিন্ন নথিপত্র তাঁরা খতিয়ে দেখেছিলেন বলে তদন্তকারী সংস্থার একটি সূত্রে জানা গিয়েছিল।
এর পরে গত ৪ জানুয়ারি সন্ধ্যায় বিকাশ ভবনে রাজ্যের শিক্ষা দফতরের সদর কার্যালয়ে গিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারীরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সে বারও তদন্তকারীরা বিকাশ ভবনের ছ’তলায় গিয়েছিলেন। সেখানে রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনের ঘরে গিয়ে তাঁকে কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিলেন তাঁরা। সংগ্রহ করেছিলেন কিছু প্রয়োজনীয় নথিও। ওই সময়ে বিকাশ ভবনের সিল করা গুদামেও গিয়েছিলেন তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…