হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় হামলা, মারধরে মাথা ফাটল ট্রেন যাত্রীর

খবর লাইভ : হৃষীকেশ থেকে হাওড়াগামী দুন এক্সপ্রেসে হামলার ঘটনা। যাত্রীদের অভিযোগ, সোমবার রাতে ট্রেন যখন বিহারের মধ্যে দিয়ে আসছিল, তখন সংরক্ষিত কামরায় ওঠেন কয়েক জন। তাঁদের কাছে কোনও টিকিট ছিল না। তবুও সংরক্ষিত আসনে বসতে চান তারা। যাত্রীরা বাধা দিলে শুরু হয় দু’পক্ষের মধ্যে বচসা। সেই থেকেই মারামারির ঘটনা। ঘটনাটি ঘটেছে, দুন এক্সপ্রেসের এস ৯ কামরায়।

আরও পড়ুনঃ ছন্নছাড়া ফুটবল!কোপার শুরুতেই আটকে জেল ব্রাজিল, কোস্টারিকার সঙ্গে করল গোলশূন্য ড্র

চলন্ত ট্রেনে তাণ্ডব চালাল ওই দুষ্কৃতীরা। মারধর করা হল যাত্রীদের, ভাঙচুর চলল ট্রেনের মধ্যেও। কামরার যাত্রীদের কথায়, সংরক্ষিত আসনে বসতে না দেওয়ায় চড়াও হয় দুষ্কৃতীরা। এমনকি, প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। রাতের ট্রেন যাত্রীদের জন্য কতটা নিরাপদ, উঠছে প্রশ্ন।অভিযোগ, একাধিক যাত্রী আহত হয়েছেন। কারও মাথা ফেটেছে, কারও হাত-পায়ে চোট লেগেছে। হাওড়া স্টেশনে নামার পর জিআরপিতে অভিযোগ করেন আক্রান্ত যাত্রীরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago