নাডার চার্জশিট পেশ, ফের একবার নতুন করে নিষেধাজ্ঞা জারি বজরং পুনিয়ার উপরে

খবর লাইভ : ভারতীয় অলিম্পিক্সের‌ ইতিহাসে অন্যতম সেরা ক্রীড়াবিদ বজরং পুনিয়া। শেষ টোকিও অলিম্পিক গেমসে ভারতের হয়ে পদক জিতেছিলেন তিনি। কয়েকমাস আগেই তিনি জাতীয় অ্যান্টি ডোপিং এজেন্সি অর্থাৎ নাডার নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন। পরবর্তীতে নাডার তরফে জানানো হয়েছিল যতদিন না ‘নোটিশ অফ চার্জ ‘ অর্থাৎ চার্জশিট দেওয়া হচ্ছে বজরং পুনিয়ার বিরুদ্ধে ততদিন তাঁর উপর থেকে নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করা হল। এবার রবিবার নাডার তরফে বজরংয়ের বিরুদ্ধে জারি করা হয়েছে চার্জশিট এবং পাশাপাশি ফের একবার নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বজরং পুনিয়ার উপরে।

প্রসঙ্গত গত টোকিও অলিম্পিক গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন কুস্তিগীর বজরং পুনিয়া। গত ১০ মার্চ আসন্ন প্যারিস অলিম্পিক গেমসের সিলেকশন ট্রায়াল আয়োজন করেছিল ভারতীয় কুস্তি ফেডারেশন।সেখানে লড়াই করেছিলেন বজরং। সেখানেই রুটিন মাফিক তাঁর মূত্রের নমুনা পরীক্ষা করার জন্য চাওয়া হয়। তবে তিনি তা দিতে অস্বীকার করে দেন। ফলে নিয়মমাফিক ডোপ পরীক্ষায় ফেল করেন তিনি। আজকের তারিখ থেকে ঠিক তিন সপ্তাহে আগেই তাঁর উপর নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। তিন সপ্তাহ পরে ফের নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হল চার্জশিট দেওয়ার পরে। উল্লেখ্য ২৩ এপ্রিল নাডার তরফে বজরংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছিল।

বজরংয়ের পালটা দাবি ছিল, তাঁকে মূত্রের নমুনা পরীক্ষার জন্য় মেয়াদ উত্তীর্ণ কিট দেওয়া হয়েছিল ৷ সেই প্রশ্ন তুলে নাডাকে মেইল করলেও জবাব মেলেনি, জানিয়েছিলেন বজরং। এদিকে আজকের নির্বাসিত হওয়ার ঘটনায় তাঁর আইনজীবী বিশুপথ সিংহানিয়া এক সংবাদমাধ্যমে বলেন, “আমরা নিশ্চিতভাবেই এই নোটিসের উত্তর দেব। শেষবারও আমরা শুনানিতে হাজিরা দিয়েছিলাম। এবারও আমরা উত্তর দেব। বজরং কোনও ভুল করেননি। ফলে আমরা লড়াই করব।” আগামী ১১ জুলাইয়ের মধ্য়ে বজরংকে উত্তর দিতে হবে। এই নির্বাসন না ওঠা পর্যন্ত বজরং আগামী দিনে, অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের কোনও প্রতিযোগিতাতেই অংশ নিতে পারবেন না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago