দেরিতে হলেও বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে, কোথায় কবে বৃষ্টি জানুন

খবর লাইভ : দেরিতে হলেও বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে এবং বর্ষা এলেও বৃষ্টি না হওয়ায় , জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । সঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ।

এই দু’দিন দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। এরপর ২৭ এবং ২৮ জুন বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।  ২৯ জুন, ৩০ জুন এবং ১ জুলাইও বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে। এদিকে হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করতে আরও ৫ দিন সময় লাগবে।

এদিকে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২৫ ও ২৬ জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২৭ এবং ২৮ জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিঞ্চিৎ বেড়ে ৩৪ ডিগ্রি হতে পারে। আর ফের ২৯ এবং ৩০ জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কমে ৩২ ডিগ্রির ঘরে যেতে পারে। আর এই ক’দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago