৫৫২ টাকাতেই রান্নার গ্যাস সিলিন্ডার মিলবে, জানিয়ে দিল কেন্দ্র

খবর লাইভ : এখনকার দিনে বেশির-ভাগ বাড়িতেই আর কাঠ-কয়লায় দিয়ে রান্না করা হয় না। অধিকাংশ বাড়িতেই এখন রান্না হয় রান্নার গ্যাসের মাধ্যমে। বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রের তরফ থেকেও একের পর এক প্রকল্প গ্রহণ করা হয়ে আসছে। তবে দেশের নাগরিকদের অভিযোগ, সহজেই এবং সস্তায় রান্নার গ্যাসের কানেকশন পেলেও গ্যাস সিলিন্ডারের দাম মেটাতে গিয়ে তাদের হিমশিম খেতে হয়।

রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে যখন দেশের মানুষদের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করে সেই সময় কেন্দ্র ভর্তুকি থেকে শুরু করে একাধিক ঘোষণা করে। আর তারপরেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমে যায়। এখন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার স্থান বিশেষে কোথাও ৮২৯ টাকা, কোথাও আবার ৮৫২ টাকায় পাওয়া যাচ্ছে। তবে এর থেকেও কমে ৫২৯ থেকে ৫৫২ অথবা একটুখানি এদিক ওদিক খরচেও রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় সাধারণ গ্রাহকদের তুলনায় ৩০০ টাকা কমে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া জারি থাকবে বলেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে। সুতরাং যে সকল উপভোক্তাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে তাদের এই মুহূর্তে চিন্তার কোন কারণ নেই। সরকারের ঘোষণা অনুযায়ী তারা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত এমন সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রান্নার গ্যাস কানেকশন নেওয়ার জন্য বেশ কিছু শর্ত মানতে হয়। কেননা এই প্রকল্পের আওতায় রান্নার গ্যাস কানেকশন সেই সকল নাগরিকদেরই দেওয়া হয়ে থাকে যারা আর্থিক দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছেন। পরিবারের যেকোনো একজন মহিলার নামে কানেকশন দেওয়া হয়ে থাকে এবং একটি পরিবারের কেবলমাত্র একটি কানেকশন দেওয়া হয়। এই মুহূর্তে দেশে ১০.২৭ কোটি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের উপভোক্তা রয়েছে, আগামী দিনে আরও ৭৫ লক্ষ সংযোগ দেওয়া হবে এই প্রকল্পের আওতায়

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago