চার্চ সহ একাধিক জায়গায় একের পর এক হামলা,রাশিয়ায় মৃত ১৭

খবর লাইভ : একের পর এক হামলা। রক্তগঙ্গা বইছে রাশিয়ায়। সংঘর্ষে আহত আরও ২৫ জন। রুশ বাহিনীও পাল্টা অভিযানে ৬ জন হামলাকারীকে নিকেশ করেছে। এখনও অভিযান চলছে।উত্তর রাশিয়ার দাগেস্তানের ককাসাস অঞ্চলে হামলা চালায় বন্দুকবাজরা। তারা সিনেগগ চার্চ সহ একাধিক জায়গায় হামলা করেছে। ধর্মযাজকের গলা কেটে নৃশংস ভাবে খুন করেছে তারা। পুলিশ সহ কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে এই হামলায়।

রবিবার দেরবেন্ট শহর ও মাখাচকালা শহরে একযোগে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। গভর্নর সার্গেই মেলিকভ এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা বলেই অ্যাখ্যা দিয়েছেন। হামলার খবর শুনেই অভিযানে নামে রুশ বাহিনী। টানা ৯ ঘণ্টা ধরে অভিযান চলছে। এখনও পর্যন্ত অভিযানে মাখাচকালা শহরে চারজন বন্দুকবাজকে নিকেশ করা সম্ভব হয়েছে। দেরবেন্ট শহরে দুই বন্দুকবাজকে নিকেশ করা হয়েছে। রাশিয়ার রাস্তায় নামানো হয়েছে ট্যাঙ্কার। মোতায়েন রয়েছে বিশেষ বাহিনী।

গভর্নর মেলিকভ টেলিগ্রামে লেখেন, “আজ সন্ধ্যায় দেরবেন্ট ও মাখচকালা অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা হামলা করে। আমরা জানি এই সন্ত্রাস হামলার পিছনে কারা রয়েছে এবং তারা কী উদ্দেশ্যে হামলা চালাচ্ছে। আমাদের বুঝতে হবে, যুদ্ধ আমাদের ঘর অবধিও এসে পৌঁছেছে। এতদিন সেটা বুঝলেও, আজ তা অনুভব করছি আমরা।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago