টি-২০ বিশ্বকাপের সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচে দুরন্ত জয় পেল ভারত

খবর লাইভ : টি-২০ বিশ্বকাপের সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচে দুরন্ত জয় পেল ভারত। প্রতিবেশী আফগানিস্তানকে সহজেই হারাল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলিদের ব্যাটে রানের খরা চিন্তা বাড়ালেও একতরফাভাবে ম্যাচ জিতল ভারত। সূর্যকুমার যাদবের ৫৩ ও হার্দিক পান্ডিয়ার ইনিংসের সৌজন্যে প্রথমে ব্যাটে করে ১৮১ রান করে ভারত। জবাবে ভারতীয় বোলারদের দাপটে তাসের ঘরের মত ভেঙে পড়ে আফগানদের ইনিংস। ১৩৪ রানে অলআউট হয়ে যায় রাশিদ খানরা। ৪৭ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ভারত।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। বার্বাডোজের স্লো উইকেটে ব্যর্থ হয় ভারতের টপ অর্ডার। রোহিত শর্মা ৮, বিরাট কোহলি ২৪ ও ঋষভ পন্থ ২০, শিবম দুবে ১০ রান করে আউট হন। সেখান থেকে ভারতকে ম্যাচে ফেরান সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া জুটি। ক্রিজে টিকে থাকার পাশাপাশি প্রয়োজন মত আক্রমণাত্মক শটও খেলেন দুই তারকা।
সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া মিলে ৬০ রানের পার্টনারশিপ করেন। তাদের ব্যাটে ভর করেই ১৫০ রানের গণ্ডি টপকায় ভারত। নিজের হাফ সেঞ্চুরি করেন স্কাই। ২৮ বলে ৫৩ রান করে আউট হন সূর্য। হার্দিক করে ২৪ বলে ৩২ রান। জাদেজা করেন ৭ রান। শেষেক দিকে ৬ বলে ১২ রানের কার্যকরী ইনিংস খেলে শেষ বলে রান আউট হন অক্ষর প্যাটেল। ২ রানে অপরাজিত থাকেন অর্শদীপ সিং। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে ভারত।
১৮২ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, গুলবদিন নইব, নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবি কেউই এদিন ভারতের বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেননি। অজমতউল্লাহ ওমরজাইয়ের ২৬ রানের ইনিংস ছাড়া কোনও আফগান ব্যাটার ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি।
বড় কোনও পার্টনারশিপ গড়ে না ওঠায় আফগানিস্তান ইনিংসে শুরু থেকেই জাঁকিয়ে বসে ভারতীয় বোলাররা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago