খবর লাইভ : নিট পরীক্ষায় অসঙ্গতি এবং ইউজিসি-নেট পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিরোধের অভিযোগ তিনি মানতে চাননি। দুর্নীতির দায় স্বীকার না করলেও, তাঁর দাবি,উচ্চস্তরের কমিটি তৈরি করে এই বিষয়ে তদন্ত করা হবে। কেউ পরিত্রাণ পাবেন না। সরকারের কাছে যে পড়ুয়াদের স্বার্থই অগ্রাধিকার পাবে সেকথাও জানিয়েছেন তিনি।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে সরকার পড়ুয়াদের স্বার্থরক্ষায় দায়বদ্ধ। এবিষয়ে কোনও রকম আপোষ করা হবে না। নিট পরীক্ষার ক্ষেত্রে বলতে পারি, বিহার সরকারের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছি আমরা। আমাদের বিস্তারিত রিপোর্ট পাঠাবে পাটনা পুলিশ।
গত শনিবারই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, ”এখনও পর্যন্ত প্রশ্ন ফাঁসের কোনও প্রমাণ মেলেনি। অভিযোগ রয়েছে। যোগ্য কর্তৃপক্ষ সেগুলো খতিয়ে দেখছে। কিছু অভিযোগ ও সামান্য তথ্য হাতে আসছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…