খবর লাইভ : ১৮ জুন হওয়া ইউজিসি নেট পরীক্ষাকে বাতিল ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে আসার পরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্তভার সিবিআই-কে দেওয়া হয়েছে৷
গতকাল, ১৮ জুন দেশজুড়ে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল৷ সেই পরীক্ষাই বাতিল করা হল৷ নতুন করে আবার কবে পরীক্ষা নেওয়া হবে, তার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷
গতকাল নেট পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে সূত্র মারফত খবর পায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের থ্রেট অ্যানালেটিক্স ইউনিট৷ এর পরই বিষয়টি ইউজিসি-কে জানানো হয়৷ প্রাথমিক ভাবে অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷
দেশের বিভিন্ন শহরে গতকাল নেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল৷ এর আগে নিট-ইউজি পরীক্ষাতেও প্রশ্ন ফাঁসের মতো গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে৷ বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্টে৷ শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং কেন্দ্রীয় সরকারকে৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…