শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পর্তুগালের

খবর লাইভ : ইউরো কাপের  গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার, জার্মানির লেইপজিগ স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র। সেই ম্যাচেই শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পর্তুগালের। চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারালেন রোনাল্ডোরা।

চেক প্রজাতন্ত্রের থেকে ধারে-ভারে বহু ক্রোশ এগিয়ে পর্তুগাল। তারকা বোঝাই দল। ইউরোর অন্যতম দাবিদার। ব্রুনো ফার্নান্দেজরা শুরুটা করেছিলেন একতরফা দাপটের সঙ্গেই। বাঁদিকে রাফায়েল লিয়াও গতিতে ছিন্নভিন্ন করছিলেন সোচেকদের রক্ষণভাগকে। মাঝমাঠও নিয়ন্ত্রণে ছিল। রোনাল্ডোর কাছে এসে গিয়েছিল গোলের সুবর্ণ সুযোগ। কিন্তু কিছুটা অপ্রত্যাশিত ভাবে গোলকিপারের গায়ে মারলেন তিনি। খানিক পরেই অবশ্য দুরন্ত ব্যাকহিলে গোলের মুখ খুলে দিয়েছিলেন সিআর৭। এবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন ভিটিনহা। প্রথমার্ধে বল পজিশন থেকে গোলমুখী আক্রমণ, সব দিক দিয়েই এগিয়ে ছিল পর্তুগাল। শুধু গোলের সংখ্যা ছাড়া।
দ্বিতীয়ার্ধে ছবিটা অন্যরকম হতে পারত। মুহুর্মুহু আক্রমণে মনে হচ্ছিল পর্তুগালের গোল পাওয়া সময়ের অপেক্ষা। কিন্তু কার্যত দেখা গেল অন্য ছবি। ৬২ মিনিটে একটা সুযোগ, আর তাতেই দূরপাল্লার শটে পর্তুগালের গোলে বল জড়িয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের প্রোভোদ। কিন্তু সেই লিড বেশিক্ষণ রইল না। ৬৯ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসল চেকরা। রোনাল্ডোর হেডের একটি গোল বাতিল হল অফসাইডের জন্য। ম্যাচ তখন প্রায় শেষের পথে। ড্র হবে ধরে নিয়েই এগোচ্ছে ফুটবলবিশ্ব। সেই সময় সমস্ত রং বদলে দিলেন বদলি ফুটবলার ফ্রানসিসকো কনসিসাও। বক্সের মধ্যে গোল চিনতে ভুল করলেন না তিনি। বাঁধনছেঁড়া উচ্ছ্বাসের পর তাঁর মাথায় বিশ্বাসের হাত রাখলেন রোনাল্ডো। পরবর্তী প্রজন্মকে নিয়ে এভাবেই আরেকটা ইউরো জয়ের স্বপ্ন দেখছেন।

আরও পড়ুনঃ ফের জনসংযোগের কাজে নেমে পড়ছে গেরুয়া শিবির

ম্যাচ তখন প্রায় শেষের পথে। ড্র হবে ধরে নিয়েই এগোচ্ছে ফুটবলবিশ্ব। সেই সময় সমস্ত রং বদলে দিলেন বদলি ফুটবলার ফ্রানসিসকো কনসিসাও। বক্সের মধ্যে গোল চিনতে ভুল করলেন না তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago