খবর লাইভ : রবিবার রাতে কলকাতায় এসে পৌঁছলেন বিজেপির চার সদস্যের বিশেষ প্রতিনিধি দল। ভোট পরবর্তী সন্ত্রাস খতিয়ে দেখতে ত্রিপুরার সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে বাংলায় এই টিম পাঠিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিপ্লব ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন বর্ষীয়ান সাংসদ রবিশংকর প্রসাদ, সাংসদ ব্রিজলাল এবং সাংসদ কবিতা পাটিদার। বিমানবন্দর থেকে তাঁরা সোজা চলে যান মাহিশ্বরী ভবনে। এখানেই রয়েছেন বিজেপির ঘরছাড়াদের একাংশ। তাঁদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা।
সোমবার ইদের দিন ডায়মন্ড হারবারের সন্ত্রাস কবলিত এলাকার পরিবর্তে কোচবিহারে যান প্রতিনিধি দলের সদস্যরা। সকালের বিমানে গিয়ে রাতেই কলকাতায় ফিরবেন তাঁরা।
সূত্রের খবর, মঙ্গলবার ডায়মন্ড হারবার, জয়নগর এবং বসিরহাট লোকসভা এলাকার হিংসাপ্রবণ এলাকাগুলিতে যাবেন। কথা বলবেন আক্রান্তদের সঙ্গে। রাজ্যপালের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। এরপর দিল্লিতে ফিরে ওই কমিটি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট দেবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…