খবর লাইভ : বিহার পুলিশের আর্থিক অপরাধদমন শাখার (ইওইউ) তদন্তকারীদের একটি অংশ পরীক্ষা-মাফিয়াদের কাছ থেকে উদ্ধার করল ১১ জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডের প্রতিলিপি।কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্পষ্ট জানিয়েছেন, নিট দুর্নীতিতে আয়োজক সংস্থা এনটিএ-র আধিকারিকেরা যদি জড়িত থাকেন, কাউকে ছাড়া হবে না।
তবে বিহার পুলিশের দাবি, অন্তত তিন বার নোটিশ পাঠিয়েও এনটিএ-র কাছ থেকে অতি গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি হাতে পাননি তদন্তকারী ইওইউ-এর আধিকারিকেরা। না মিলেছে মূল প্রশ্নপত্র, না মিলেছে ওই ১১ পরীক্ষার্থী সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য, যা রয়েছে নিট-কর্তৃপক্ষের কাছে।
মূল প্রশ্নপত্রের সঙ্গে ওই আধপোড়া প্রশ্নপত্রের মিল পাওয়া গেলে, চলতি বছর নিটে প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হবে। আর যে ১১ জন পরীক্ষার্থীর সম্পর্কে বিশদ তথ্য জানতে চাওয়া হয়েছে, তা পাওয়া গেলে গোটা বিষয়টির সঙ্গে আর্থিক কেলেঙ্কারির পরিমাণ সম্পর্কে বহু তথ্য মিলবে। কিন্তু নিট কর্তৃপক্ষ কোনও তথ্যই না দেওয়ায় বিহার পুলিশের তদন্ত কিছুটা থমকে রয়েছে।
পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারের দাবি, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত করুক সিবিআই। পাশাপাশি এ বছরের পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। এনটিএ-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…