সপ্তাহের শুরুতেই খুলছে স্নাতকস্তরে ভর্তির কেন্দ্রীয় অনলাইন পোর্টাল!

খবর লাইভ : অপেক্ষার অবসান। পড়ুয়াদের জন্য সুখবর। আগামী মঙ্গল কিংবা বুধবার নাগাদ খুলছে স্নাতকস্তরে ভর্তির কেন্দ্রীয় অনলাইন পোর্টাল ! শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে শেষ পর্যায়ের আলোচনা চলছে। আগামী সপ্তাহের শুরুর দিকেই সবুজ সংকেত মিলবে বলে আশাবাদী মন্ত্রী।

মঙ্গলবার তা বুধবার পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অভিন্ন কেন্দ্রীয় অনলাইন পোর্টালে গিয়ে একজন পড়ুয়া সর্বাধিক ২৫টি আবেদন করতে পারবেন। ভর্তি ফি জমা দিতে হবে উচ্চশিক্ষা সংসদ নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই। নয়া এই ব্যবস্থা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বেও রয়েছে রাজ্যের উচ্চশিক্ষা সংসদ। ২০২৪-‘২৫ শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের কলেজগুলিতে এই পদ্ধতিতে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। স্বশাসিত ও সংখ্যালঘু কলেজগুলিকে এই সিস্টেমের আওতার বাইরে রাখা হয়েছে। যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন গ্রহণ পর্ব চলতি মাসের শুরুতেই শেষ হয়েছে। বর্তমানে আবেদনকারীদের প্রবেশিকা পরীক্ষা চলছে এবং সম্ভবত জুলাই মাসেই মেধা তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago