খবর লাইভ : পার্কিং ও প্রোমোটিং সিন্ডিকেটের জেরে বিবাদ! আর সেই ঝামেলাকে কেন্দ্র করেই রবিবার দুপুরে অশান্ত হয়ে উঠল শালিমার স্টেশন সংলগ্ন এলাকা। শিয়ালদহ বা হাওড়ার মতো ব্যস্ত না হলেও বর্তমানে শালিমার স্টেশন থেকে প্রচুর দুরপাল্লার ট্রেন ছাড়ার কারণে বেশ জনসমাগম হয় সেখানে। রবিবারও সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু আচমকাই পার্কিং ও প্রোমোটিং সিন্ডিকেট নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে তা চরমে পৌঁছয় বলে খবর। পুলিশকে অমান্য করেই চলে দুপক্ষের মধ্যে ইটবৃষ্টি। এমনকি স্টেশনের বাইরে রাখা একাধিক গাড়ি ও বাইকে চলে ভাঙচুর। তবে এখানেই শেষ ন্য, বাড়িতে ঢুকে মহিলাদেরও মারধরের অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঃ বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনায় আটক দুই, আতঙ্কে ব্যবসায়ীর পরিবার
স্থানীয়দের অভিযোগ, শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় পার্কিং ও প্রমোটিংয়ে মালপত্র সরবরাহ নিয়ে অনেকদিনের ঝামেলা রয়েছে। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এমনকী পার্কিংয়ের টাকা ভাগাভাগি নিয়েও দুপক্ষের মধ্যে অশান্তি ছিল। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধেয়। এদিন একটি টোটো পার্কিং নিয়ে গন্ডগোলের শুরু। স্থানীয় সূত্রে খবর, একজনের টোটো উল্টে দেওয়া হয়েছিল। সেই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা হয়। পরে নিজেদের মধ্যে মিটমাট করে নেয় দুপক্ষই। এদিকে রবিবার স্থায়ী মীমাংসার জন্য দুপক্ষের মধ্যে আলোচনাসভার আয়োজন করা হলেও সমস্যা সমাধান তো দূর ফের তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একে অপরকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। পাশাপাশি রীতিমতো ভাঙচুর চালানো হয় শালিমার স্টেশন লাগানো পার্কিং এলাকায়। কয়েকটি বাইকও ভেঙে দেওয়া হয়।
তবে এদিন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে উত্তেজনা দমন করতে এলাকায় নামানো হয় র্যা ফ। কিন্তু ঘটনার পর থেকেই এলাকা থমথমে রয়েছে বলে খবর। পাশাপাশি নতুন করে আর যেন কোনও অশান্তি না হয় সেকারণে ইতিমধ্যে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। আধাসেনাও মোতায়েন রয়েছে এলাকায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…