ঈদে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসন, মোতায়েন বাড়তি পুলিশ বাহিনী

খবর লাইভ : উৎসবের সময় যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসন। ঈদের  সময় রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কঠোর পুলিশি বন্দোবস্ত করা হচ্ছে মহানগর জুড়ে। রুখতে রবিবার থেকেই রাস্তায় থাকবে বাড়তি পুলিশ বাহিনী। কলকাতার মিশ্র এলাকায় পুলিশকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।

পাশাপাশি নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দান, জামা মসজিদ এবং রেড রোডের মতো স্থানে বাড়তি নিরাপত্তা থাকবে। উর্দিধারী পুলিশের পাশাপাশি চলবে সাদা পোশাকে নজরদারি। ঈদের নামাজ উপলক্ষ্যে বড় জমায়েত হয় এমন মসজিদে ২ জন করে ডিসি নিরাপত্তার দায়িত্বে থাকছেন। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হবে পুলিশ পিকেট।

অপ্রীতিকর ঘটনা রুখতে ঈদের দিন শহরের
• স্পর্শকাতর এলাকাগুলিতে ৫৮টি পিসিআর ভ্যান টহল দেবে।
• দিনরাত মিলিয়ে শহরে ২৮টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ১৩টি কুইক রেসপন্স টিম, ৫৫টি মোটর সাইকেল টহল দেবে।
• পার্ক, চিড়িয়াখানা, শপিং মল, নিউ মার্কেট ও সায়েন্স সিটির মতো জনবহুল স্থানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
• আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে শহরের ৯টি জায়গায় অ্যাম্বুল্যান্স মোতায়েন থাকবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago