আচমকাই উধাও কঙ্কাল! শিনা বোরা মামলায় চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের

খবর লাইভ : শিনা বোরা মামলায় ফের চাঞ্চল্যকর মোড়। পুলিশ এই মামলার তদন্তে নেমে যে কঙ্কাল উদ্ধার করেছিল তা এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্প্রতি মুম্বইয়ের আদালতে এমনটাই অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। মহারাষ্ট্রের রায়গড়ের জঙ্গল থেকে উদ্ধার হওয়া কঙ্কাল এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমান ছিল বলে খবর। আর সেই কঙ্কালই নাকি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মুম্বইয়ের বাইকুল্লা এলাকার সরকারি জেজে হাসপাতালের ফরেন্সিক বিশেষজ্ঞের সাক্ষ্যগ্রহণের সময় বৃহস্পতিবার সিবিআইয়ের আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, মহারাষ্ট্রের রায়গড় থেকে যে হাড় এবং দেহাংশ উদ্ধার করা হয়েছিল, সেগুলির কোনও খোঁজ মিলছে না। যে হাড়গোড় আদতে শিনার বলে দাবি করা হয়েছিল। ২০১২ সালে সেই কঙ্কাল পুলিশ মুম্বইয়ের জেজে হাসপাতালে পাঠায়। কিন্তু আচমকাই সেই কঙ্কাল হারিয়ে যাওয়ায় শিনা হত্যা মামলার অগ্রগতিতে যে বড় ধাক্কা লাগতে পারে তা দিনের আলোর মতো পরিষ্কার।

আরও পড়ুনঃ ক্যান্সারেও কাবু নন, তিন সন্তানকে নিয়ে ‘প্রথমবার’ প্রকাশ্যে কেট

তবে সিবিআই সূত্রে খবর, ওই কঙ্কালের খোঁজ পাওয়া না গেলেও আইনি প্রক্রিয়ায় কোনওরকম ব্যাঘাত ঘটবে না। তবে রায়গড় থেকে উদ্ধার হওয়া হাড়গোড়ের পরীক্ষা চালিয়ে যারা ডিএনএ রিপোর্ট তৈরি করেছিলেন, সেই বিশেষজ্ঞদের রেকর্ডও বয়ান করা হয়েছে বলে খবর। পাশাপাশি আদালতেও প্রমাণিত হয়ে গিয়েছে যে ওই হাড়গোড় আদপে শিনার। তাই হাড়গোড়ের সন্ধান না পাওয়া গেলেও মামলার উপর কোনও প্রভাব পড়বে না বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ২৭ জুন। উল্লেখ্য, ২০১২ সালের ২৪ এপ্রিল শিনাকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এরপরই রায়গড় জেলার পেন এলাকার জঙ্গলে তাঁর দেহ ফেলে দেওয়া হয়। সরকারি আইনজীবীর অভিযোগ, শিনাকে খুনের পর তাঁর দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁর মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়, তাঁর প্রাক্তন স্বামী, সঞ্জীব খান্না এবং গাড়ির চালক শ্যামবর রাই। পরে শিনার দেহ জঙ্গলে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ।

সিবিআইয়ের আরও দাবি, শিনাকে খুনের ঘটনায় মাস্টারমাইন্ড ছিলেন তাঁর মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়ই। তিনি যখন জানতে পেরেছিলেন যে তাঁর প্রাক্তন স্বামী পিটার মুখোপাধ্যায়ের ছেলে রাহুলের সঙ্গে শিনার সম্পর্ক আছে, তখনই তিনি মেজাজ হারিয়ে খুন করেন নিজের মেয়েকেই। তবে সেই হত্যাকাণ্ডের বিষয়টি সামনে এসেছিল তিন বছর পরে। সূত্রের খবর, অপর একটি মামলায় ইন্দ্রাণীর গাড়ির চালককে গ্রেফতারির পরই শিনার হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে। আপাতত জামিনে মুক্ত আছেন ইন্দ্রাণীরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago