খবর লাইভ : গরমের ছুটির পর স্কুল খুললেও গরম কমেনি একবিন্দু। বরং দক্ষিণের একাধিক জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দিল উচ্চশিক্ষা দফতর। প্রধান শিক্ষকদের ফোন করে বলা হয়েছে, তাদের স্কুলে আসা পড়ুয়াদের স্বাস্থ্য এই গরমে কেমন আছে সে বিষয়ে শিক্ষা দফতরকে জানাতে হবে। কী ভাবে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই পঠন পাঠন নিয়মিত রাখা যায় সেই বিষয়ে প্রধান শিক্ষকদের মতামত নিতে শুরু করলো শিক্ষা দফতর।অত্যধিক গরমের জেরে কি সমস্যা হচ্ছে স্কুলে স্কুলে? ছাত্র ছাত্রীদের কি সমস্যা হচ্ছে? স্কুলের সময় সকালের দিকে এগিয়ে আনলে সুবিধে হবে কিনা, এই যাবতীয় বিষয়ে প্রধান শিক্ষকদের ফোন করে খবর নিচ্ছেন জেলার বিদ্যালয়ের পরিদর্শকরা। জানা গিয়েছে, এই নিয়ে ইতিমধ্যেই স্কুল পরিদর্শকরা প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরকে।
আরও পড়ুনঃ কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত ভারতীয়দের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত কেন্দ্রের
এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এখনও আমাদের কাছে তেমন কোনও নির্দেশ আসেনি। যদি কোনও স্কুলের প্রয়োজন হয় বা আমাদের কাছে উপরমহল থেকে নির্দেশ আসে তাহলে আমরা সেই বিষয়টি ভেবে দেখবো। তবে এটা পুরোটাই নির্ভর করছে স্কুলের চাহিদার উপর। কোনও স্কুল যদি দাবি করে তাহলে সেই মত কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…