খবর লাইভ : কুয়েতে একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তার মধ্যে মধ্যে ৪০ জনই ভারতীয় বলে খবর। সেই ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনাজ্ঞাপনের পাশাপাশি কুয়েতে থাকা বাংলার মানুষদের বিষয়ে খোঁজ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মমতা।
এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘কুয়েতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জেনে গভীরভাবে মর্মাহত, যাতে ইতিমধ্যেই ৪০ জনেরও বেশি প্রাণ গিয়েছে। শোকাহত পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। আমি কুয়েতে থাকা পশ্চিমবঙ্গের মানুষদের সুস্থতা সম্পর্কে জানতে এবং জরুরি ভিত্তিতে সমস্ত উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আমার মুখ্য সচিব এবং দিল্লির আবাসিক কমিশনারকে বিদেশ মন্ত্রকের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছি।’
আরও পড়ুনঃ ইউপিএসসি পরীক্ষার জন্য মেট্রোর বিশেষ পরিষেবা, জেনে নিন সময়সূচি
অন্যদিকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকরও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারতের দূতাবাসের তরফে সমস্ত সহায়তা প্রদান করা হবে।’ এই ঘটনায় ভারতীয় দূতাবাসের তরফে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। সেই নম্বরটি হল – +৯৬৫৬৫৫০৫২৪৬।
জানা গিয়েছে, বুধবার দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরের একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। একটি রিপোর্ট অনুয়ায়ী ওই ভবটিতে প্রায় ১৯৫ জন শ্রমিকের বাস বলে জানা যাচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…