কুয়েতের বহুতলের আগুনে এখনও পর্যন্ত ৪৯ জন নিহতের মধ্যে ৪০ জন ভারতীয়, আহত বহু

খবর লাইভ : কুয়েতের বহুতলে আগুন লাগার ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে, নিহতদের মধ্যে ৪০ জন ভারতীয়।

বুধবার কুয়েতের মনগফ এলাকায় একটি বহুতলে আগুন লাগে। সেই বহুতলে বসবাস করেন প্রায় ১৬০ জন শ্রমিক। প্রথমে বহুতলটির একটি রান্নাঘরে আগুন লাগে, পরে তা গোটা বহুতলে ছড়িয়ে পড়ে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার জন্য তিনি নির্মাণ ব্যবসায়ীদের লোভকেই দায়ী করেছেন।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদির নির্দেশে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং কুয়েত রওনা দেবেন যাতে আহতদের প্রয়োজনীয় সাহায্য করা যায়, এবং যাঁরা মারা গিয়েছেন তাঁদের দেহাবশেষ যাতে দ্রুত ভারতে ফিরিয়ে আনা যায়।

আরও পড়ুনঃ কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত ৪০ ভারতীয়! হাসপাতালে ভারতের রাষ্ট্রদূত
এই ঘটনায় মৃতদের মধ্যে কেরালার মানুষও রয়েছেন। আগুন লাগার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। দুর্ঘটনায় আক্রান্তদের সাহায্যার্থে হেল্পলাইন নম্বর চালু করেছে কুয়েতের ভারতীয় দূতাবাস (+৯৬৫-৬৫৫০৫২৪৬)। কুয়েতে ভারতের রাষ্ট্রদূত হাসপাতালে গিয়ে সেখানে ভর্তি আক্রান্তদের সঙ্গে দেখা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনে আগুন ছড়িয়ে পড়ায় পাঁচতলা থেকে বেশ কয়েকজন লাফিয়ে পড়েন। তাতে তাঁদের মৃত্যু হয়।ওই ভবন ভাড়া করেছিল এনবিটিসি গ্রুপ। সেটির মালিক ভারতের কেরালার ব্যবসায়ী কে জি আব্রাহাম বলে গণমাধ্যমের খবর বলা হয়েছে। কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোয় নির্মাণশ্রমিকসহ এ ধরনের কাজ করা ব্যক্তিদের বসবাসের জন্য সাধারণত এ ধরনের ভবনের বন্দোবস্ত করা হয়। সেখানে গাদাগাদি করে থাকতে হয় প্রবাসী শ্রমিকদের।
জানা গিয়েছে, নিহত ভারতীয়দের বেশির ভাগের বাড়ি কেরালা, তামিলনাড়ু ও উত্তর ভারতের বিভিন্ন প্রদেশে। তাঁদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago