এবার ১১ আইপিএস সহ ১৫ শীর্ষ পুলিশ কর্তাকে পুরোনো পদে ফেরাল রাজ্য

খবর লাইভ : লোকসভা ভোট পর্বে নির্বাচন কমিশনের সরিয়ে দেওয়া আমলা এবং আধিকারিকদের আগের পদে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসাবে আজ ১১ জন আইপিএস সহ মোট ১৫ জন শীর্ষ পুলিশ কর্তাকে পুরনো পদে ফিরিয়ে আনা হয়েছে।

ভোটের সময় সুন্দরবন পুলিশ জেলা পুলিশ সুপারের পদ থেকে অপসারিত কোটেশ্বর রায়কে ফের সুন্দরবনের পুলিশ সুপারে পদে বহাল করা হয়েছে। একই রকম ভাবে ভোট পর্বে কমিশনের সরিয়ে দেওয়া সৌম্য রায়কে দক্ষিণ-পশ্চিম কলকাতার ডিসি বদলে বহাল করা হল। পুরুলিয়ার পুলিশ সুপার পদে ফিরলেন আইপিএস আধিকারিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে ধৃতিমান সরকারকে ফিরিয়ে আনা হয়েছে। দক্ষিণ-পশ্চিম কলকাতা ডিভিশনের ডিসি ছিলেন রাহুল দে, তাঁকে এসটিএফের ডিসি পদে নিয়োগ করা হল। নির্বাচন কমিশন আশিস মৌর্যকে পুরুলিয়ার এসপি পদে বসিয়েছিল। তাঁকে আসানসোল-দুর্গাপুর পুলিশে ডিসি পদে নিয়োগ করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে থাকা ডা. সোনাওয়ানে কুলদীপ সুরেশকে বারাকপুরের ডিসি সেন্ট্রাল নিযুক্ত করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও পদে ফিরেছেন দিবাকর দাস। দার্জিলিঙের ডিএসপি পদে আজহারউদ্দিন খানকে ফিরিয়ে আনা হয়েছে। বসিরহাট পুলিশ জেলার মিনাখাঁয় এসডিপিও পদে ফেরানো হয়েছে আমিনুল ইসলাম খানকে। হাওড়া গ্রামীণের ডিএসপি পদে ফিরে এসেছেন অমিতাভ কোনার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago