গরমে কীভাবে চলবে স্কুল? নতুন পদক্ষেপের পথে শিক্ষা দফতর

খবর লাইভ : প্রবল গরমে নাজেহাল স্কুল পড়ুয়ারা। সোমবার স্কুল খুললেও গরমের সমস্যায় কাহিল রাজ্যের প্রত্যন্ত এলাকার বহু স্কুল। এই পরিস্থিতিতে কীভাবে চালানো হবে রাজ্যের স্কুলগুলি, তা নিয়ে ভাবনা চিন্তা শুরু রাজ্য শিক্ষা দফতরের। রাজ্য প্রশাসনের তরফে কোনও নির্দেশ না এলেও মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের মতো প্রস্তুতি সেরে রাখছে তথ্য সংগ্রহের।

আরও পড়ুনঃ সাংসদ পদ খোয়াতে পারেন উত্তরপ্রদেশের ইন্ডিয়া জোটের ছয় প্রার্থী

পড়ুয়াদের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দিল উচ্চশিক্ষা দফতর। প্রধান শিক্ষকদের ফোন করে বলা হয়েছে, তাদের স্কুলে আসা পড়ুয়াদের স্বাস্থ্য এই গরমে কেমন আছে সে বিষয়ে শিক্ষা দফতরকে জানাতে হবে। কী ভাবে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই পঠন পাঠন নিয়মিত রাখা যায় সেই বিষয়ে প্রধান শিক্ষকদের মতামত নিতে শুরু করলো শিক্ষা দফতর।অত্যধিক গরমের জেরে কি সমস্যা হচ্ছে স্কুলে স্কুলে? ছাত্র ছাত্রীদের কি সমস্যা হচ্ছে? স্কুলের সময় সকালের দিকে এগিয়ে আনলে সুবিধে হবে কিনা, এই যাবতীয় বিষয়ে প্রধান শিক্ষকদের ফোন করে খবর নিচ্ছেন জেলার বিদ্যালয়ের পরিদর্শকরা। জানা গিয়েছে, এই নিয়ে ইতিমধ্যেই স্কুল পরিদর্শকরা প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরকে।

মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এখনও আমাদের কাছে তেমন কোনও নির্দেশ আসেনি। যদি কোনও স্কুলের প্রয়োজন হয় বা আমাদের কাছে উপরমহল থেকে নির্দেশ আসে তাহলে আমরা সেই বিষয়টি ভেবে দেখবো। তবে এটা পুরোটাই নির্ভর করছে স্কুলের চাহিদার উপর। কোনও স্কুল যদি দাবি করে তাহলে সেই মত কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago