নরেন্দ্র  মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হাসিনা

খবর লাইভ : শনিবার শপথগ্রহণ করতে চলেছে এনডিএ সরকার। তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। আর এই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি। হাসিনাও মোদির এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে খবর। শুক্রবারই দিল্লিতে পৌঁছে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমনটাই সূত্রের খবর।

আরও পড়ুনঃ সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় বাজিমাত, শীর্ষে বাংলার তিন পড়ুয়া
একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ফের সরকার গঠনের পথে। তবে ৪০০ পারের স্বপ্ন দেখালেও সরকার গড়তে হিমশিম অবস্থা মোদির। তবে তার মধ্যেই শরিকদের ফিরিস্তি সামলানোই দায় মোদি সরকারের। এদিকে মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর মোদিকে এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবারই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তিনি।
মোদিকে দেওয়া চিঠিতে হাসিনা লিখেছেন, ‘‘বাংলাদেশের মানুষের তরফে এবং ব্যক্তিগত ভাবে আমি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক নেতা হিসাবে আপনি ভারতের মানুষের আশা-আকাঙ্ক্ষার বাহক। আপনার এই জয় প্রমাণ করে, ভারত আপনার নেতৃত্বে অটল আস্থা রেখেছে।’’

পাশাপাশি মোদির নেতৃত্বে আগামী দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন হাসিনা। চিঠিতে তিনি আরও লেখেন, ‘‘ভারতের বিশ্বস্ত বন্ধু হিসাবে বাংলাদেশ দুই দেশের উন্নতির স্বার্থে এবং এলাকায় শান্তি বজায় রাখতে আগামী দিনেও কাজ করবে।’’ ভারতের মানুষকেও আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন হাসিনা।

লোকসভা নির্বাচনে এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদির নেতৃত্বাধীন বিজেপি। এনডিএ জোটের শরিকদের মুখাপেক্ষী হয়ে মোদিকে তৃতীয় বারের জন্য কুর্সিতে বসতে হবে। এনডিএ ২৯২টি আসন পেয়েছে। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩৩টি আসন। এ ছাড়া, আরও ১৮টি আসন পেয়েছে অন্যান্য দল। ৫৪৩ আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ২৭২টি আসন প্রয়োজন। বিজেপি একক ভাবে তার চেয়ে কম সংখ্যক আসনে জয় পেয়েছে। এই পরিস্থিতিতে দিল্লিতে এনডিএ-র বৈঠক ডাকা হয়েছিল বুধবারই। সব ঠিক থাকলে শনিবার শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago