দক্ষিণবঙ্গে বাড়ছে ভ্যাপসা গরম, কোথায় আটকে বর্ষা

খবর লাইভ : নির্ধারিত সময়ের আগে কেরলের বর্ষা প্রবেশের সুখবর মিললেও দক্ষিণবঙ্গে তার দেখা নেই। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি রীতিমতো নাজেহাল করে রেখেছে সাধারণ মানুষকে। মেঘলা আকাশে সকাল শুরু হলেও বেলা বাড়তেই গরম চরমে উঠছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে কলকাতা সহ শহরতলির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাতে খুব একটা লাভ হয়নি। অন্যদিকে বুধবারেও দুর্যোগের পূর্বাভাস উত্তরে।

আরও পড়ুনঃ তরুণ প্রজন্মের হাতে দেশের দায়িত্ব তুলে দিল গণদেবতা,‌কারা আছেন সেই তালিকায়?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে গত ৩১ মে থেকে একই জায়গায় মৌসুমী অক্ষরেখা। চলতি সপ্তাহেও উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই বললেই চলে। কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাতে বর্ষার আমেজ মিলবে না। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং বর্ধমানে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে বর্ষা ইনিংস শুরু করবে বলে আশাবাদী হাওয়া অফিসের কর্তারা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago