জীবনের শেষ ম্যাচে কুয়েতকে হারিয়ে তিন পয়েন্ট তোলাই লক্ষ্য সুনীলের

খবর লাইভ : বৃহস্পতিবার কুয়েতের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। প্রাক বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতেই হবে ব্লু টাইগারদের। যদিও সবকিছুকে দূরে ঠেলে এই ম্যাচে যাবতীয় আকর্ষণের কেন্দ্রে থাকছেন একজনই। তিনি ভারতীয় ফুটবল আইকন সুনীল ছেত্রী। বৃহস্পতিবারের পর জাতীয় দলের জার্সি তুলে রাখবেন ভারত অধিনায়ক। আবেগ দূরে ঠেলে অবশ্য বৃহস্পতিবারের ভারত-কুয়েত ম্যাচেই যাবতীয় ফোকাস রাখছেন সুনীল। প্রতিপক্ষ কুয়েতকে নিয়ে ভাবনা ঢুকে পড়েছে স্টিমাচের দলের অন্দরে। ভারতের ফুটবল আইকন সুনীলের জন্য ম্যাচ জিততে চান শুভাশিসরা।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের আগেই এনডিএ-র সংসদীয় দল এবং নেতৃত্বের বৈঠক ডাকলেন মোদি

ম্যাচে মাঠে নামার আগে সুনীল জানিয়েছেন, ‘ গত কয়েকদিন ধরে আবেগ নিয়ে আমাকে অনেক প্রশ্ন করা হয়েছে। আবেগ তো থাকবেই। তবে সেসব দূরে ঠেলে দিয়ে ম্যাচ নিয়েই ভাবছি। আমাদের ড্রেসিংরুমেও বাড়তি আবেগ ঢুকতে দিইনি। এটাকে বরং ভারত বনাম কুয়েত ম্যাচ হিসেবেই দেখা হোক। আমি চাইব শেষ ম্যাচ থেকে দলের জন্য তিন পয়েন্ট তুলতে। ক্যাম্পে কেউ আমরা আবেগ নিয়ে বাড়তি কথা বলিনি। বরং শিবিরটাকে উপভোগ করেছি। ‘ সুনীলের পরবর্তী জামানায় কে হবেন ভারতের নম্বর নাইন?

এই প্রসঙ্গে সুনীলের উত্তর, ‘মনবীর, ডেভিড, শিবশক্তির মতো ফুটবলাররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যে কেউ ওই জায়গায় খেলতে পারে। সবাই তৈরি। দুঃখের বিষয়, আইএসএলে কেউ ওই পজিশনে খেলার সুযোগ পায় না। তবে জাতীয় দলে ওই পজিশনে খেলার সুযোগ আছে। প্রত্যেকে নিজেকে প্রমাণ করতে তৎপর।’বৃহস্পতিবারের পর প্রাক্তন জাতীয় ফুটবলার হয়ে যাবেন সুনীল। শেষ ম্যাচ জিতে মাঠ ছাড়তে চাইছেন। পরের ম্যাচে ফুটবলার হিসেবে দলের সঙ্গে যেতে না পারলেও, সমর্থক হিসেবে দলের সঙ্গে থাকার অঙ্গীকার করেচেন ভারতীয় ফুটবল নক্ষত্র।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago