ঘুরে দাঁড়াতে মরিয়া নাপোলি, নতুন কোচ হলেন আন্তোনি কন্তে

খবর লাইভ : আন্তোনি কন্তেকে নতুন কোচ হিসেবে নিয়োগ করেছে নাপোলি। এর ফলে এক বছরের মধ্যে পঞ্চম কোচ হিসেবে নাপোলির ডাগআউটে দেখা যাবে কন্তেকে। নাপোলির সঙ্গে কন্তের চুক্তি তিন বছরের। জানা গিয়েছে, ইতালিয়ান এই কোচকে মরসুমে ৬০ লাখ ইউরো বেতন দেবে নাপোলি, সঙ্গে থাকছে বোনাসও।

নাপোলির কোচ হওয়ার প্রতিক্রিয়ায় কন্তে বলেছেন, নাপোলি গুরুত্বপূর্ণ একটি স্থান। এই ক্লাবের ডাগআউটে বসার সুযোগ পেয়ে আমি আনন্দিত ও রোমাঞ্চিত। আমি নিশ্চিতভাবে বলতে পারি, দল ও ক্লাবের উন্নতির জন্য আমি সবটুকু উজাড় করে দেব।’তবে কোচ বদলের সংস্কৃতি অভ্যস্ত হয়ে পড়া নাপোলিতে কন্তে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন কি না, সে প্রশ্নও তুলেছেন অনেকে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে একের পর এক কোচ বদল করার কারণে ক্লাবটিতে তৈরি হয়েছে অস্থিরতা ও বিশৃঙ্খলা।

আরও পড়ুনঃ জীবনের শেষ ম্যাচে কুয়েতকে হারিয়ে তিন পয়েন্ট তোলাই লক্ষ্য সুনীলের

দলকে তিন দশক পর শিরোপা এনে দেওয়া কোচ লুসিয়ানো স্পালেত্তি ২০২৩ সালের ৩০ জুন নাপোলি ছেড়ে যান। এরপর গত এক বছরে নাপোলির ডাগআউট থেকে বিদায় নিয়েছেন আরও তিন কোচ। যার প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সেও। সিরি ‘আ’তে পয়েন্ট তালিকার ১০ নম্বরে শেষ করেছে আগের মরসুমের চ্যাম্পিয়নরা। স্পালেত্তির জায়গা দায়িত্ব নিয়ে সাড়ে চার মাসের বেশি স্থায়ী হতে পারেননি রুডি গার্সিয়া। প্রথম ১২ ম্যাচে মাত্র ২১ পয়েন্ট পাওয়ায় জায়গা হারাতে হয় তাঁকে। গার্সিয়ার জায়গায় নাপোলির কোচ হন ওয়াল্টার মাজ্জারি। তবে তিন মাসের বেশি স্থায়ী হতে পারেননি তিনিও। পারফরম্যান্সের দিক থেকে তাঁর অবস্থা ছিল গার্সিয়ার চেয়েও শোচনীয়। প্রথম ১২ ম্যাচে তিনি দলকে এনে দেন মাত্র ১৫ পয়েন্ট।যার ফলে পদ ছাড়তে হয় তাঁকেও।

নাপোলির আগে সিরি ‘আ’ চ্যাম্পিয়ন হওয়ার ঠিক পরের মরসুমে কোনও ক্লাব এর আগে দুবার কোচ পাল্টায়নি। মাজ্জারির বিদায়ের পর নাপোলির হয়ে বাকি মরসুমে দায়িত্ব পালন করেন ফ্রান্সিসকো কালজোনা। আর এবার স্থায়ীভাবে এলেন কন্তে।ইতালি ও ইংল্যান্ডে লিগ জেতা কন্তে সর্বশেষ কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন টটেনহামে। গত বছরের মার্চে স্পার্সদের কোচের পদ থেকে ছাঁটাই হন ৫৪ বছর বয়সী এই কোচ। এরপর তাঁর একাধিক ক্লাবে যাওয়ার গুঞ্জন শোনা যায়। যদিও শেষ পর্যন্ত নাপোলির দায়িত্ব নিয়ে আবার ডাগআউটে ফিরছেন কন্তে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago