খবর লাইভ : লোকসভা ভোটে নয়া রেকর্ড। নোটায় ভোট পড়ল দু লক্ষেরও বেশি! কিন্তু কেন এমনটা হল?
এবারের লোকসভা নির্বাচনে ইন্দোরে কংগ্রেস প্রার্থী ছিলেন অক্ষয়কান্তি বম। নির্দিষ্ট সময়ে মনোনয়নও জমা দিয়েছিলেন তিনি, কিন্তু পরে প্রত্যাহার করে নেন। এদিকে মনোয়ন প্রত্যাহারের পর, অক্ষয়কান্তিকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানান ইন্দোরের বিধায়ক কৈলাস বিজয়বর্গীয়। এরপরই কংগ্রেস প্রার্থী বিজেপিতে যোগ দেন। কংগ্রেস প্রার্থী বিজেপিতে যোগ দেওয়ায় এই আসনে নোটায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল কংগ্রেস। কংগ্রেস পরিবর্ত প্রার্থী দেওয়ার সময় পায়নি। ফলে নিশ্চিতই হয়ে গিয়েছিল বিজেপির জয়।
আরও পড়ুনঃ পরপর তিনবার বারাণসী কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
১৩ মে চতুর্থ দফায় ভোট হয়েছিল ইন্দোরে। দেশের লোকসভা নির্বাচনের নিয়ম অনুযায়ী নোটায় সবচেয়ে বেশি ভোট পড়লেও জয়ী ঘোষণা করা হয় ভোট প্রাপ্তির নিরিখে দ্বিতীয় স্থানে প্রার্থীকে। এখানে অবশ্য বিজেপিকে সেই পরিস্থিতিতে পড়তে হয়নি। শঙ্কর ভোট পেয়েছেন ১২,২৬,৭৫১, যা ৭৮.৫৪ শতাংশ। নোটায় ভোট পড়েছে ২,১৮,৩৫৫, অর্থাৎ ১৪ শতাংশ। এই আসনে নোটা দ্বিতীয় স্থান অধিকার করেছে। সঞ্জয়ের জয়ের মার্জিন ১০ লক্ষ ৮ হাজার ৭৭।
লোকসভা নির্বাচনের ইতিহাসে এই প্রথম কোনও প্রার্থী ১০ লক্ষের বেশি ভোটে জিতলেন। সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড এদিন ভাঙল বেশ কয়েকবার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…