খবর লাইভ : লোকসভা নির্বাচনে পরপর তিনবার বারাণসী কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে মোদির প্রাপ্ত ভোট ৬ লক্ষ ১২ হাজার ৯৭০।নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের থেকে ১ লাখ ৫২ হাজার ৫১৩টি ভোটে এগিয়ে আছেন তিনি।
২০১৪ সালে প্রথমবার বারাণসী কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদি। তার নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠিত হয়। তারপর ২০১৯ সালেও বারাণসী কেন্দ্র থেকে জয়ী হন তিনি।সেবার তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এসপি প্রার্থী শালিনী যাদব। তার চেয়ে ৪ লক্ষ ৭৯ হাজার ৫০৫ হাজার ভোটে এগিয়ে ছিলেন মোদী। এবারেও তার জয়ের ধারা বজায় থাকল।
অন্যদিকে, গান্ধীনগর থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১০ লাখের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস প্রার্থী সোনাল রমনভাই প্যাটেল।তার চেয়ে ৭ লাখ ৪৪ হাজার ৪১৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অমিত শাহ। ভোটের এই ফলে দেখা যাচ্ছে, বিজেপি তথা এনডিএ-র প্রধান দুই কাণ্ডারীই বিপুল ভোটে জয়ী হয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…