সপ্তম দফায় ৫৭ আসনে ভোটগ্রহণ পর্বের মাধ্যমে শেষ হবে অষ্টাদশ লোকসভা নির্বাচন

খবর লাইভ : শনিবার সপ্তম দফায় ৫৭ আসনে ভোটগ্রহণ পর্বের মাধ্যমে শেষ হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ন’টি লোকসভা আসন— বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর রয়েছে এই তালিকায়।

শেষ দফায় সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে। উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৩টি, বিহারের ৪০টির মধ্যে আটটি, ওড়িশায় ২১-এর মধ্যে ছ’টি এবং ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে তিনটিতে ভোট হবে। পঞ্জাবের ১৩ এবং হিমাচলের চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে সবক’টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের এক মাত্র আসনে ভোট হবে এই দফায়।

আরও পড়ুনঃ ফলন কম! জামাইষষ্ঠীর আগে হুগলিতে ‘মহামূল্যবান’ আম, বিপাকে মধ্যবিত্তরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভাগ্যপরীক্ষা’ এই দফাতেই। এই নিয়ে তৃতীয় বার উত্তরপ্রদেশের বারাণসী আসনে ভোটে লড়তে নেমেছেন তিনি। বিজেপির অন্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন কঙ্গনা রানাউত (মণ্ডী), অনুরাগ ঠাকুর (হামিরপুর), রবিশঙ্কর প্রসাদ (পটনা সাহিব)। কংগ্রেসের টিকিটে লড়ছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী (জালন্ধর) এবং দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা (কাংড়া) এবং মণীশ তিওয়ারি (চণ্ডীগড়)।
আরজেডি প্রধান লালুপ্রসাদের কন্যা মিসা ভারতী (পাটলিপুত্র) এবং শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদলের স্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল রয়েছেন এই তালিকায়। রয়েছেন সমাজবাদী পার্টির বাহুবলী বিদায়ী সাংসদ আফজল আনসারি (গাজিপুর) এবং ভোজপুরী সিনেমার জনপ্রিয় অভিনেতা, নির্দল প্রার্থী পবন সিংহ (কারাকাট)।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago