শেষ পর্বের ভোটগ্রহণে নির্বাচন কমিশনের নজরে কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই সক্রিয় কুইক রেসপন্স টিম

খবর লাইভ  :  লোকসভা নির্বাচনে সপ্তম দফার ভোটগ্রহণে নির্বাচন কমিশনের নজরে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার থেকেই সক্রিয় কুইক রেসপন্স টিম। আসলে ভাঙড়ের ঘটনার পরেই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, সপ্তম দফার নির্বাচনের জন্য বিপুল পরিমাণে রাজ্য পুলিশও মোতায়েন করা হচ্ছে। সপ্তম দফায় মোট ৩৩২৯২ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে বারাসত পুলিশ জেলায় থাকবেন ২৭১৬ জন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ২৬৬২ জন, বারুইপুর পুলিশ জেলায় ৪৩৬৬ জন, বসিরহাট পুলিশ জেলায় ৩১২০ জন, বিধাননগর পুলিশ কমিশনারেটে ২০৩৪, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় মোতায়েন করা হবে ৩৯২৫ জন, কলকাতা পুলিশ কমিশনারেটে থাকবেন ১১৩১২ জন, সুন্দরবন পুলিশ জেলায় ৩১৫৭ জন।

বিশেষ করে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। কিউআরটিতে জানিয়েও লাভ পাননি তিনি। একের পর এক ঘটনা থেকে কার্যত শিক্ষা নিয়েই এবার শেষ দফায় কিউআরটিতে বিশেষ নজর দিতে চাইছে নির্বাচন কমিশন। কলকাতায় সবচেয়ে বেশি কিউআরটি থাকবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৯টি লোকসভা কেন্দ্রে মিলিয়ে মোট কুইক রেসপন্স টিম থাকবে ১৯৫৮ সেকশন। যার মধ্যে বারাসাত পুলিশ জেলায় ৬৬ সেকশন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ৬০ সেকশন, বারুইপুর পুলিশ জেলায় ১৪২ সেকশন, বসিরহাট পুলিশ জেলায় মোতায়েন করা হবে ১০৩ সেকশন, বিধাননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৩২ সেকশন, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ৯৭ সেকশন, কলকাতা পুলিশের এলাকায় ৬০০ সেকশন এবং সুন্দরবন পুলিশ জেলায় মোতায়েন করা হবে ১০৩ সেকশন কুইক রেসপন্স টিমকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago