খবর লাইভ : আজ, শনিবার সপ্তম তথা শেষষদফায় রাজ্যের ৯টি আসনে ভোট গ্রহণের সঙ্গে উপনির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে বরাহনগর বিধানসভা কেন্দ্রেও। বরাহনগর দমদম লোকসভার অন্তর্গত। বুথ পরিদর্শনে গিয়ে বচসায় জড়ালেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। বিষয়টি বচসায় থেমে থাকেনি। শেষপর্যন্ত তা ধস্তাধস্তিতে জড়ায়। ঘটনাস্থল ব্রহ্মানন্দ কেশব চন্দ্র কলেজ। তাঁর সঙ্গে তর্কাতর্কিতে জড়ান বরাহনগরের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার।
ওই বুথ পরিদর্শন করতে গিয়ে একটু আড়ালে সরে গিয়ে ফোনে কথা বলছিলেন তন্ময়। সেইসময়ে তাঁর দিকে এগিয়ে যান তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। তিনি তন্ময়কে বলেন, আপনি ভোটারদের প্রভাবিত করা ছেড়ে দিন। ক্যান্ডিডেট হয়ে এখানে কী করছেন আপনি? ওই কথা শুনে পাল্টা তন্ময় বলেন, কে ভোটারদের প্রভাবিত করছে? ফালতু কথা বলবেন না। পাল্টা গলা চড়ান শান্তনু। তিনি বলেন, আমরা ভোটের লাইনে দাঁড়িয়ে আছি, আপনি ভোটারদের প্রভাবিত করছেন। এরপরই দুজনের মধ্যে ধস্তধস্তি শুরু হয়ে যায়। তেড়ে তন্ময়। উল্টো দিকে তেড়ে যান শান্তনুও। তাদের মাঝে পড়ে এক তরুণী তাদের থামানোর চেষ্টা করেন। পাশাপাশি দুপক্ষের কর্মী সমর্থকরা ছুটে এসে দুপক্ষেকে সরিয়ে নিয়ে যান।
আরও পড়ুনঃ সপ্তাহান্তে দুর্ভোগ রেল যাত্রীদের, ১০ জোড়া ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে!
এদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি বাদানুবাদের মধ্যেই ওই তৃণমূল কাউন্সিলরকে ধাক্কা দেন তন্ময়। এনিয়ে পরিস্থিতি উত্তেজক হয়ে ওঠে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…