শেষ পর্বের নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে কলকাতায় দেদার ছাপ্পা মারার অভিযোগ বিজেপির

খবর লাইভ : চলছে সপ্তম তথা শেষ পর্বের নির্বাচনে ভোট গ্রহণ। শনিবার সকাল থেকে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল ছাপ্পা ভোট মারছে বলে অভিযোগ বিজেপির। তাদের অভিযোগ, বেহালা পশ্চিমের ১২৭ নম্বর ওয়ার্ডের ২৪১, ২৪২, ২৬৫, ২৬৪, ২১২, ২১৩, ২১৪ বুথে ছাপ্পা চলছে। ছাপ্পা চলছে খিদিরপুর এবং গার্ডেনরিচের একাধিক বুথেও। কসবার ১০৭ নম্বর ওয়ার্ডের ৩০৯,৩১০, ২২৬, ২২৭ বুথে তৃণমূলের বাইক বাহিনী ভোটারদের ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ। উল্লেখ্য, ছাপ্পা ভোট মারা নিয়ে কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয়েছে কমিশনে।

আরও পড়ুনঃ কে হবেন টিম ইন্ডিয়ার কোচ ? বিশ্বকাপের পরই ঘোষণা : সূত্র

শুধুমাত্র ছাপ্পা মেরেই থেমে নেই শাসকদল। ভোটের দিন সকালে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভার অন্তর্গত রাঙ্গরী এলাকার ঘটনা। অভিযোগ, ওই বিজেপি কর্মী তাপস রাহার বাড়িতে এসে তাঁকে লাঠি দিয়ে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাপসের অভিযোগ, প্রায় ৩০-৪০ জনকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়। মারধর করা হয় তাঁকে। পরে অবশ্য ভোট দিতে যান তিনি।ডায়মন্ড হারবারে বজবজ বিধানসভার বাদামতলা স্কুলের ৫২ এবং ৫৩ নম্বর বুথে বিজেপি এজেন্টকে মেরে বার করে দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। ওই বিজেপি এজেন্টের সমস্ত কাগজপত্র কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ।

একই ছবি বসিরহাট লোকসভা কেন্দ্রের হিঙ্গলগঞ্জ বিধানসভার ভবানীপুরে। এখানকার ৬৫ নম্বর বুথে বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। আহত চার জন। আহতদের মধ্যে তিন জন কালিনগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।জয়নগর লোকসভা কেন্দ্রের মৈপিঠ বৈকণ্ঠপুর গ্রামের ২৭০ নম্বর বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপির অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে তাদের কর্মীদের উপর হামলা চালানো হয়। মেরে হাত-পা ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালিতে বয়ারমারিতে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। সঙ্ঘাতের সময় তিন রাউন্ড গুলি চালানোরও অভিযোগ উঠেছে। মারামারির ঘটনায় গুরুতর আহত তৃণমূলের অঞ্চল সভাপতি নলিনী খাটুয়া-সহ দু’জন। সংঘর্ষে রামকিঙ্কর জানা নামেও এক বিজেপি কর্মী আহত হয়েছেন। আহতদের হাটগাছি পিএইচসি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে। এলাকা ব্যাপক উত্তেজনা রয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago