খবর লাইভ : অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ। ৭ দফায় দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের ভাগ্যনির্ধারণ আমজনতার। এবার পালা ভোটগণনার। তবে গণনার আগে ফলাফলের আভাস মিলবে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায়। কোন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় কী ফলাফল উঠে এল? কোথায় কে এগিয়ে?
সি ভোটারের বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, বাংলার ৪২টি লোকসভার মধ্যে বিজেপি পেতে পারে ২৩-২৭টি আসন। ভোট হতে পারে ৪২.৫ শতাংশ। তৃণমূলের ২২ থেকে কমে হতে পারে ১৩-১৭টি আসন। ভোট শতাংশও কমতে পারে বলে আভাস মিলেছে এই সমীক্ষায়। তৃণমূল পেতে পারে ৪১.৫ শতাংশ ভোট। বাম-কংগ্রেসের মিলিত ভোট হতে পারে ১৩.২ শতাংশ। ১-৩টি আসন জিততে পারে তারা।
চাণক্যের বুথফেরত সমীক্ষায় আভাস, বাংলায় বিজেপি পেতে পারে ২৪ (+-৫)টি আসন। তৃণমূল পেতে পারে ১৭ (+-৫)টি আসন। আর কংগ্রেসের দুই থেকে কমে হতে পারে একটি আসন। বিজেপির ঝুলিতে আসতে পারে ৪৪ শতাংশ ভোট। তৃণমূলের ভোট কিছুটা ক্ষয়ে হতে পারে ৪১ শতাংশ। আর বাম-কংগ্রেসের মিলিত ভোট হতে পারে ১১ শতাংশ।
আরও পড়ুনঃ সন্দেশখালিতে উত্তেজনা থামার লক্ষণ নেই
২০১৯ সালের লোকসভা ভোটে রাজ্যে বিজেপি পেয়েছিল ১৮টি আসন। পদ্মশিবিরের প্রাপ্ত ভোট ছিল ৪০.৬ শতাংশ। তৃণমূল পেয়েছিল ২২টি আসন। বাংলার শাসকদলের ঝুলিতে ভোট ছিল ৪৩.৭ শতাংশ। কংগ্রেস পেয়েছিল দু’টি আসন। বামেরা ছিল শূন্য। গত বার বাম-কংগ্রেসের মিলিত ভোট ছিল প্রায় ১৩ শতাংশ।
অ্যাক্সিস মাই ইন্ডিায়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ৪০০ আসনের গণ্ডি ডিঙোতে পারে গেরুয়া শিবির। এনডিএ পেতে পারে ৩৬১-৪০১ আসন, ইন্ডিয়া জোট পেতে পারে ১৩১-১৬৬ আসন, অন্যান্যরা পেতে পারে ৮-২০টি আসন।
পাঞ্জাবে বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই। দুটি দলই কম-বেশি চারটি করে আসন পেতে পারে বলে মনে করছে টুডেজ চাণক্যর সমীক্ষা।
হরিয়ানায় বিজেপি ৬-৮ এবং কংগ্রেস ২-৪টি আসন পেতে পারে। তবে লাদাখে একছত্রভাবে জিততে পারে কংগ্রেস।
রাত ৯.০০: অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, হিমাচল প্রদেশের চারটি আসনেই জিততে চলেছে বিজেপি। অন্যদিকে সি ভোটারের সমীক্ষার দাবি, ওড়িশায় ১৫ থেকে ১৭টি আসন যাবে বিজেপির দখলে। ১ থেকে ৩টে আসন বিজেডি এবং ১ টি পেতে পারে ইন্ডিয়া।
বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, আরও একবার বড় ব্যবধানে জিতে তৃতীয়বার ক্ষমতায় আসবে এনডিএ। আর এরপরই এক্স হ্যান্ডেলে ইন্ডিয়া জোটকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “ওরা শুধু মোদিকে গালিগালাজ করে। জাতপাতের রাজনীতি করে। ওরা দুর্নীতিগ্রস্ত, পরিবারতন্ত্রকে বাঁচাতে জোট তৈরি হয়েছিল। দেশের কথা ভেবে নয়।” সেই সঙ্গে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে এনডিএ সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…