খবর লাইভ : শুরুটা একেবারেই ভালো যায়নি ২৫ কোটির কলকাতা নাইট রাইডার্সের বোলার মিচেল স্টার্কের। শুরুতে তাঁর বোলিং নিয়ে বারবার পরতে হয়েছে সমালোচনার মধ্যে। তবে প্লে-অফের ম্যাচ থেকে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। প্লে-অফ থেকে আইপিএল ফাইনাল বল হাতে দাপট দেখিয়েছেন স্টার্ক। হয়েছেন ম্যাচের সেরাও। আর সেরা হতেই আক্ষেপের শুর ঝড়ে পড়ল স্টার্কের গলায়। বললেন , আমার দাম নিয়ে দলে সবাই মজা করে।
ম্যাচের সেরা হয়ে স্টার্ক বলেন, “ অনেক বছর হয়ে গেল আইপিএল খেলিনি। এবার কেকেআর আমার উপর ভরসা দেখিয়েছে। আমার দাম নিয়ে দলে সবাই মজা করে।” শুরুতে ব্যর্থ হলেও প্রতিযোগিতার শেষে মেলে ধরেছেন স্টার্ক। আর এর কৃতিত্ব দিলেন দলের সাপোর্ট স্টাফদের। এই নিয়ে স্টার্ক বলেন, “ সাপোর্ট স্টাফেরা সব সময় পাশে ছিল। আমাদের পিছনে অনেক সময় দিয়েছে। ওদের সাহায্য না পেলে শেষ দিকে এভাবে বল করতে পারতাম না।”
এদিকে ফাইনাল ম্যাচ নিয়ে স্টার্ক বলেন, “ আমাদের দলের প্রত্যেক বোলার খুব ভাল খেলেছে। পেসারেরা নিজের কাজ করেছে। মাঝের ওভারে স্পিনারেরা উইকেট নিয়েছে। কোনও একজনের উপর নির্ভর করতে হয়নি। টস হারায় বল করতে হচ্ছিল। প্রথম কয়েকটা বলের পরেই বুঝে গিয়েছিলাম এই পিচে কীভাবে বল করতে হবে। আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নেমেছিলাম। সেটাই করে দেখিয়েছি। শ্রেয়সকেও কৃতিত্ব দিতে হবে। যেভাবে বোলারদের ও ব্যবহার করেছে তা এক কথায় অসাধারণ।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…