খবর লাইভ : আজ চেন্নাইয়ে আইপিএল-এর ফাইনালে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। চলতি দুরন্ত ফর্মে কেকেআর। আর ফাইনালের আগে দলকে বিশেশ বার্তা কলকাতা কর্ণধার শাহরুক খানের। বললেন, কেকেআর বিশ্বের সেরা দল।
এই নিয়ে এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, “ বিশ্বের সবচেয়ে ভালো দল কেকেআর। কিন্তু একটা সময়ে আমরা বারবার হেরেছি। সেই সময়ে মনে আছে, লোকে আমাদে জার্সি নিয়েও সমালোচনা করত। সকলে বলত, আমাদের জার্সির রংটাই কেবল ভালো, আমাদের দলটা ভালো নয়। তখনই কেকেআরের মালিক হিসাবে সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিলাম। ক্রিকেট বিশেষজ্ঞরাও এইভাবেই কথা বলতেন। গোটা বিষয়টাই খুব বেদনাদায়ক।
আরও পড়ুনঃ আইপিএল জ্বরে কাবু বিশ্ব, ফাইনালে বিশেষ গুগল ডুডল!
চলতি আইপিএল_এর শুরুতে দলের মেন্টর করে ফিরিয়ে আনা হয়েছিল গৌতম গম্ভীরকে। কেন গম্ভীরকে দলে এনেছিলেন, সেই নিয়েও মুখ খোলেন শাহরুক। তিনি বলেন, “জিজির (গৌতম গম্ভীর) প্রত্যাবর্তনে যেভাবে আমাদের দল ঘুরে দাঁড়িয়েছে সেটা এক কথায় অনবদ্য। কেকেআরের এই যাত্রা আমাদের শিখিয়েছে, কীভাবে হারা উচিত। হেরে গেলেও ‘পরাজিত’ তকমা গায়ে এঁটে বসে থাকা উচিত নয়, বরং আশা না ছেড়ে এগিয়ে যেতে হবে। খেলার মাঠ আমাদের অনেক কিছু শেখায়।“ উল্লেখ্য, মেন্টর হিসাবে গম্ভীরের কেকেআরে প্রত্যাবর্তনের পর থেকেই আইপিএলে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে নাইটরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…