খবর লাইভ : ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার দুপুর থেকেই কলকাতায় শুরু বৃষ্টি। পাশাপাশি উপকূলবর্তী এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি শুরু হয়েছে। তবে সবচেয়ে বেশি আতঙ্কিত সুন্দরবনের মানুষজন। ইতিমধ্যে, পরিস্থিতি মোকাবিলায় জোরকদমে মাঠে নেমে পড়েছে এনডিআরএফের টিম।
আরও পড়ুনঃ মাঝ আকাশে ইঞ্জিনে পাখির ধাক্কা! দিল্লিতে জরুরি অবতরণ লেহগামী বিমানের
রবিবার এনডিআরএফের ইস্টার্ন রিজিয়নের কমান্ডার গুরমিন্দর সিং এই মর্মে জানিয়েছেন, রবিবার মধ্যরাতে ল্যান্ডফল হতে পারে রেয়াল।আইএমডি জানিয়েছে, ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে ১২০-১৩০ কিমি প্রতি ঘণ্টা। এখনও পর্যন্ত ১৪টি এনডিআরএফ টিমকে মোতায়েন করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এটা সুপার সাইক্লোন আমফানের মতো ভয়ানক হবে না। ইতিমধ্যেই দুর্গত এলাকাগুলি থেকে মানুষদের সাইক্লোনিক সেল্টারে স্থানান্তরিত করা হয়েছে।
ইতিমধ্যে রাজ্যে ১৪টি এনডিআরএফ টিমকে মোতায়েন করা হয়েছে। ২টি করে টিম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, একটি করে হাওড়া ও হুগলিতে টিম রাখা হচ্ছে। নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, সাগরের কিছু অংশে এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দূর্যোগের কারণে সকাল থেকেই মাইকিং চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…