খবর লাইভ : কবি সুভাষ এবং দমদম, এতদিন উত্তর দক্ষিণ মেট্রো অথবা মেট্রোর ব্লু লাইনে দু প্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়ত রাত ৯.৪০ মিনিটে৷ কিন্তু আরও বেশি রাতে মেট্রো না থাকায় অসুবিধায় পড়তেন অনেকেই৷ বেশি রাতে মেট্রো পরিষেবা চালু রাখার জন্য মেট্রো কর্তৃপক্ষের কাছে অনেক দিন ধরেই অনুরোধ আসছিল যাত্রীদের পক্ষ থেকে৷
এবার যাত্রীদের দাবি মেনে পরীক্ষামূলক ভাবে বেশি রাত পর্যন্ত পরিষেবা শুরু করতে চলেছে মেট্রো রেল৷ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আজ, শুক্রবার থেকে রাত ১১টায় আপ এবংডাউন লাইনে কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে৷ যাত্রাপথে সমস্ত স্টেশনেই থামবে এই ট্রেন দুটি ৷ কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রীদের সুবিধায় সব স্টেশনেই একটি করে টিকিট কাউন্টার এবং একটি করে টোকেন এবং স্মার্ট গেট খোলা থাকবে৷ পরীক্ষামূলক এই পরিষেবায় ভাল সাড়া মিললে পাকাপাকি ভাবে এই পরিষেবা চালু করা হবে৷ যাত্রীদেরকে নতুন পরিষেবা সম্পর্কে জানাতে স্টেশনে স্টেশনে ঘোষণাও করা হবে ৷ নতুন এই পরিষেবা সোমবার থেকে শুক্রবার পর্যন্তই পাওয়া যাবে৷ শনি এবং রবিবার আগের মতোই রাত ৯.৪০ মিনিটে কবি সুভাষ এবং দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে৷ দিনের প্রথম মেট্রো ছাড়ার সময়ও অপরিবর্তিত থাকছে৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…