খবর লাইভ : শুভেন্দুর দায়ের করা মামলায় কলকাতা হাই কোর্ট জানিয়েছে, বিরোধী দলনেতার কোলাঘাটের অফিস বা বাড়িতে আপাতত ১০ জুন পর্যন্ত পুলিশি তল্লাশি করা যাবে না। তবে বিরোধী দলনেতার কোলাঘাটের ভাড়াবাড়িতে পুলিশি তল্লাশির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে বিচারপতি অমৃতা সিনহা এ-ও জানিয়েছেন, এই সময়ের মধ্যে জরুরি কোনও নির্দেশের প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হতে পারবে রাজ্য।
আরও পড়ুনঃ নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বঙ্গ বিজেপি
শুনানি চলাকালীন শুভেন্দুর আইনজীবী আদালতে জানান, পুলিশের কাছে কোনও তল্লাশি পরোয়ানা না থাকা সত্ত্বেও মঙ্গলবার বিরোধী দলনেতার অফিস এবং ভাড়াবাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। নির্বাচনের সময় শুভেন্দুকে উত্ত্যক্ত করার জন্য পুলিশ ওখানে অভিযান চালিয়েছিল বলেও শুভেন্দুর আইনজীবীর দাবি। যদিও রাজ্যের দাবি, পুলিশের কোনও ধারণা ছিল না যে, কোলাঘাটের ওই বাড়ি শুভেন্দুর নামে ভাড়া নেওয়া। পুলিশের কাছে থাকা নথি অনুযায়ী, ওই বাড়ির মালিক সুরজিৎ দাস নামে এক ব্যক্তি। পাশাপাশি আদালতে রাজ্য জানিয়েছে, বিকাল ৫টা নাগাদ পুলিশ অভিযোগ পায় যে, ওই বাড়িতে প্রচুর পরিমাণ অস্ত্র লুকোনো রয়েছে। এর পরেই তল্লাশি অভিযানে নামে পুলিশ।
গত মঙ্গলবার শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়াবাড়িতে হানা দিয়েছিল পুলিশ। তার পরেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়েছিল সেই মামলায় শুভেন্দু অভিযুক্ত বা সাক্ষী নন বলেও আদালতে জানিয়েছে রাজ্য। অন্য দিকে শুভেন্দুর দাবি, কোনও তল্লাশি পরোয়ানা না থাকা সত্ত্বেও উক্ত দিনে তাঁর ভাড়াবাড়িতে অভিযান চালিয়েছিল পুলিশ।
বিচারপতি সিনহা রাজ্যের আইনজীবীর উদ্দেশে বলেন, একটা অভিযোগ পেয়েই পুলিশ চলে গেল? অনুসন্ধান করল না? এ রকম তল্লাশি অভিযানের ক’টা উদাহরণ রয়েছে? এর পরেই কোলাঘাটে শুভেন্দুর অফিস এবং ভাড়াবাড়িতে পুলিশি তল্লাশি উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি। বিচারপতি সিন্হার নির্দেশ, আগামী ১০ জুন পর্যন্ত শুভেন্দুর ওই অফিস বা ভাড়াবাড়িতে তল্লাশি চালাতে পারবে না পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…