শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত! চলতি সপ্তাহেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে  ঝড়বৃষ্টির পূর্বাভাস আলিপুরের

খবর লাইভ : বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বুধবার থেকেই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। আর সেকারণে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। এদিন হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে সরবে এবং তার পরে শক্তি বাড়িয়ে আগামী শুক্রবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুনঃ হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের ফাইনালে কেকেআর
এদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও শনিবার থেকে সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলের জেলাগুলিতে সতর্কতা জারি করেছে মৌসম ভবন। অন্যদিকে মৎস্যজীবীদের ২৩ তারিখের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং শুক্রবার থেকে সমুদ্রে যেতে নিষেধও করা হয়েছে মৎস্যজীবীদের।

তবে শুধু দক্ষিণ নয়, বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে উত্তরের জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। তবে বুধবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় দুই ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘরে থাকতে পারে। তবে এদিন হাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে তা বাংলার উপকূলের দিকেই ধেয়ে আসবে কি না, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago